Posts

Showing posts with the label 2021

প্রত্যাবর্তন : আতাউর রহমান শিহাব | Prottaborton - Ataur Rahman Shihab

Image
"ওরা সেদিন তোমাকে কথা বলতে দেখেছে যিশু। ওরা তোমাকে অবশ্যই পছন্দ করবে। তোমাকে অনুসরণ করবে। তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। মনে রাখবে, এটা তোমার নিয়তি।" Book : Prottaborton - প্রত্যাবর্তন - পাঠ প্রতিক্রিয়া! Author : Ataur Rahman Shihab   Publisher : Upokotha Publication   Quality : Hardcover   Edition : 1st Published, 2021 Number of Pages : 330 Country : Bangladesh   Language : Bangla ☝️উপরের লাইনটা নিয়েছি লেখক আতাউর রহমান শিহাবের লেখা দ্বিতীয় বিবলিকাল ফিকশন ' প্রত্যাবর্তন ' থেকে। বলে রাখা ভালো বাংলায় প্রথম বিবলিকাল ফিকশন ' এপোথিওসিস ' তারই লেখা। তবে বই নিয়ে আলোচনার পূর্বে বিবলিকাল ফিকশন নিয়ে পাঠকদের একটু ধারণা দেই- ' প্রত্যাবর্তন ' পড়ার আগ পর্যন্ত বিবলিকাল ফিকশন নিয়ে আমার ন্যূনতম আইডিয়া ছিলোনা তবে ইন্টারনেট ঘেটে যতটুকু জানতে পেরেছি তাতে বিবলিকাল ফিকশন হচ্ছে যে ফিকশনের চরিত্র,স্থান,কাল এবং সময় বাইবেল থেকে নেওয়া হয়। অর্থাৎ এখানে বাইবেলে বর্ণিত ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে মূল উপজীব্য করে সেটাকে একটা ফিকশনে রুপ দেওয়া হয়। এবার কাহিনীতে যাওয়া...

ক্রমিক খুনি - পাঠ-প্রতিক্রিয়া! | kromic khuni

Image
 বইঃ ক্রমিক খুনি।  লেখকঃ  Monowarul Islam  প্রচ্ছদঃ সজল চৌধুরী।  জনরাঃ জীবনী সংকলন।  প্রকাশকালঃ সেপ্টেম্বর ২০২১।  মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা।  পৃষ্ঠাঃ ১২০।  প্রকাশনীঃ প্রজন্ম পাবলিকেশন।  𝖨𝖲𝖡𝖭: 9789849587811  পার্সোনাল রেটিংঃ ৪/৫। ফ্ল্যাপ থেকেঃ মানুষের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে ময়লার ঝুড়ি,চেয়ারের কভার,লেগিংস,মুখোশ! মাথায় খুলি দিয়ে তৈরি হয়েছে বাটি! স্তন দিয়ে বেল্ট! মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? নাহ। সিরিয়াল কিলারের কাজ। এদের নৃশংসতা,হিংস্রতার কথা শুনলে বুকে কাঁপন ওঠে,আতঙ্ক ও ভয় চেপে ধরে মনে। ১০,৭০,১০০,১৭৫,২২০,৩০০ এগুলো নিছক সংখ্যা নয় সিরিয়াল কিলারদের কাছে,এগুলা এক একটা মৃত মানুষের অস্তিত্ব।যাদেরকে তারা খুন করেছে শুধুমাত্র নিজের মানসিক শান্তির জন্য। ‘কুড়াল দিয়ে কুপিয়ে দেহটাকে করা হয়েছে নয় টুকরো।শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি করা হবে সাবান। গাঢ় জমাটবাধা রক্তের সঙ্গে মেশানো হচ্ছে ময়দা,ডিম,চকলেট,চিনি ও দুধ- তৈরি করা হবে সুস্বাদু টি-কেক।’ বই সম্পর্কেঃ এই বইটিতে ৫১ জন পুরুষ ক্রমিক খুনি ও ১৪ জন নারী ক্রমিক খুনি সম্পর্কে ল...

ডিজাইন ইওর লাইফ - আরিফ হৃদয় - PDF Free Copy | Design Your Life

Image
বই : ডিজাইন ইওর লাইফ - রিভিউ + ফ্রি পিডিএফ কপি বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন পৃষ্ঠা : 248, কভার : হার্ড কভার, আইএসবিএন : 9789849574330,  সংস্করণ : 1st Published, 2021 লেখক : আরিফ হৃদয় প্রকাশনী : শব্দশৈলী ভাষা : বাংলা পরিকল্পনামতো সবকিছুই চলছে, আমি এখন অষ্টম শ্রেণির ছাত্র। কিন্তু জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে। শহরের অলিগলি, পাহাড়, বন জঙ্গল, নদী নালা, খাল-বিল কিছুই বাকি নেই, একই জায়গায় বহুবার যাওয়া হয়ে গেছে। কয়েকদিন শ্রেণিকক্ষে উপস্থিত হয়েছিলাম, তাতে কোনো লাভ হয়নি বরং একঘেয়েমি আমার নিত্যদিনের বন্ধুতে পরিণত হয়েছে। কি যেন নেই কি যেন নেই এমন অবস্থা। একদিন আনমনা হয়ে রাস্তায় হাঁটছি, হঠাৎ একটা বইয়ের দোকান চোখে পড়ল। চিন্তাভাবনা ছাড়া ঢুকে পড়লাম। অনেক বড় একটা বুক স্টোর, মনে হচ্ছে বইয়ের সাম্রাজ্য। সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানেই কাটিয়ে দিলাম। হাজার হাজার অজানা বই দেখছি, হাতে নিচ্ছি, পাতা উল্টাচ্ছি। ভিন্ন এক ধরনের অনুভূতি আমার মধ্যে কাজ করেছে বলেই সারাদিন পার হয়ে গেছে বুঝতেই পারিনি। স্কুল ছুটির সময় বাসায় ফিরে গেলাম। কিন্তু বইগুলো আমার চোখে ভাসছে। যাই করি মাথায় বই ঘু...

বিফোর দ্য কফি গেটস কোল্ড PDF | Before the Coffee Gets Cold

Image
যদি অতীতে ফেরত যাওয়ার সুযোগ আপনি পেতেন, তবে কি যেতেন? এ প্রশ্নটা দিয়ে শুরু হয় জাপানী লেখক তোশিকাযু কাওয়াগুচির ৪টা বড় গল্পের সংকলন ‘বিফোর দ্য কফি গেটস কোল্ড’। এ চারটা গল্পে চরিত্র গুলো এক হলেও একেক গল্পে মূল চরিত্র হিসেবে উঠে আসে একেকজন। সব গল্পগুলোর মঞ্চ হিসেবে দেখা যায় ১৮৭৪ সালে খোলা এক ক্যাফে যার নাম ‘ফানিকুলি ফানিকুলা’। এখানেই মঞ্চায়িত হয় অতীতে যাবার এই নাটকের। বই বা গল্প নিয়ে লেখার আগে ক্যাফে নিয়ে লেখাটা জরুরী মনে হচ্ছে। Before the Coffee Gets Cold Novel by Toshikazu Kawaguchi Title বিফোর দ্য কফি গেটস্ কোল্ড Author তোশিকাযু কাওয়াগুচি Publisher আফসার ব্রাদার্স Quality PDF Download ISBN 9879848018859 Edition 1st Published, 2021 Number of Pages 192 Country বাংলাদেশ Language বাংলা ফানিকুলি ফানিকুলা নামের এই ক্যাফেটি টোকিও শহরের কোন এক বিল্ডিং এর বেইজমেন্টে অবস্থিত। বেইজমেন্টে বলে সবসময়ই একটা আলো আঁধারীর ঘোরলাগা পরিবেশ এ ক্যাফেতে দেখা যায়। খুব সাধারণ দেখতে এ কফি শপে হালের ঝাঁ চকচকে কোন ইন্টেরিয়র নেই। বসার জন্য রয়েছে মখমলে মোড়ানো চেয়ার। আর এই চেয়ারগুলোর মাঝেই একটা বিশেষ চেয়ার যেটায় বসল...

মানুষের মাংসের রেস্তোরাঁ - পাঠ প্রতিক্রিয়া!- Manusher Mangsher Restora

Image
বই : মানুষের মাংসের রেস্তোরাঁ Author মোজাফফর হোসেন Publisher পাঞ্জেরী পাবলিকেশন্স Quality হার্ডকভার ISBN 9789846345483 Edition 1st Published, 2021 Number of Pages 120 Country বাংলাদেশ Language বাংলা ক্যাটাগরি: ছোটগল্প রেটিং :★★★★★/৫ মানুষের মাংসের রেস্তোরাঁ দেখে বইটি পড়ার আগ্রহ তেমন একটা ছিলো না বললে একটুও ভুল হবে না। তবে বইটি নিয়ে এত এত ভালো রিভিউ পড়ে যারপরনাই আমারও ইচ্ছে জাগে বইটি পড়ার! তার উপর নামটিও পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট যেমনটি আমাকে আকৃষ্ট করেছিলো।  'মানুষের মাংসের রেস্তোরাঁ ' মোট ২১টি গল্পের সংকলন। প্রতিটি গল্পই মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করবে।লেখক ডার্ক হিউমার কিংবা রূপকের আড়ালে একের পর এক বর্ণনা করে গেছেন সমাজের নিকৃষ্ট কিছু দিক। যেগুলো আমরা দেখেও না দেখার ভান ধরি কিংবা 'এটাই নিয়ম' বলে আমাদের মস্তিষ্কে সেট করে দিয়েছি।  খুন, ধর্ম নিয়ে ব্যবসা,পলিটিক্যাল স্যাটায়ার, পত্রিকা অফিসের পলিটিক্স, দুর্নীতি সবকিছুই এই গল্পগুলোতে উঠে এসেছে। যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।কিছু গল্প পড়ার সময় এমন হয়েছিলো যে নিজের অস্তিত্বটাকেই বিশ্বাস করতে পারছিলাম না।মনে হ...

এই শহরে : নূর হোসাঈন হীরা - কেন পড়বেন? | Ei Shore : Nur Hossain Heera

Image
বইঃ এই শহরে লেখকঃ নূর হোসাঈন হীরা  ধরণঃ উপন্যাস প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন প্রকাশকঃ অঞ্জন হাসান পবন প্রচ্ছদঃ সঞ্চিতা সৃষ্টি মলাট মূল্যঃ ৩৫০৳ প্রকাশকালঃ ২০২১ গ্রন্থমেলা। প্রাপ্তি স্থানঃ কিংবদন্তী পাবলিকেশন,রকমারি এবং বিভিন্ন অনলাইন বুক শপ এ কাহিনি সংক্ষেপঃ পাচঁ মেয়ে আর এক ছেলে কে নিয়ে হাজেরা বেগমের সংসার। মণি,শানু, আনু,দীপা, অহনা এবং তাদের একমাত্র ভাই সিনহা।তাদের বাবা সোবহান খান সংসার বিমুখ মানুষ। ওনার কেনা "স্বপ্নকুঠি" নামের বাড়িটাই ওদের সম্বল। মা হাজেরা বেগম দিন-রাত এক করে সেলাই করেন সংসার চালানোর জন্য। বেচেঁ থাকাটার সংজ্ঞা নিজের কাছেই খোঁজে আনু।ড্রিম পার্কের চাকরির পাশাপাশি মাথার এক তীব্র অসুখ নিয়ে চলছে ও। বোন শানু, দিপা এবং অহনাও এই যুদ্ধের বাইরে নয়। শুধু দৃষ্টিভঙ্গিটা আলাদা একেকেজনের। একমাত্র ভাই সিনহাও বাবার মতো উদাসীন। নবীনকে নিয়ে আনুর যে ভালোবাসার জগৎ, সেখানেও এক ধ্বস নামে এক সময়।নবীনের নেশার আসক্তি বাড়তে থাকে।একসময় আনু কে রেখে বিদেশ চলে যায় নবীন।।বোন দীপা নিজের পছন্দমতো বিয়ে করে বড় বোন আনুকে রেখে,বদলে যায় ওর জীবন যাপন।আনুর অসুস্থতা, মায়ের কষ্ট ছোট...

বই : সিদ্ধান্ত - ফৌজিয়া খান তামান্না - রিভিউ | Shiddhanto - Fowzia Khan Tamanna

Image
বই: সিদ্ধান্ত  লেখক: ফৌজিয়া খান তামান্না  জনরা: সমকালীন  প্রচ্ছদ: সোহেল আশরাফ প্রকাশনী: চলন্তিকা প্রথম প্রকাশ: আগস্ট ২০২১ পৃষ্ঠা সংখ্যা: ১৫২ মুদ্রিত মূল্য: ৩০০/- Review Credit 💕 Rafia Rahman            ❝জীবনবোধটাই বেঁচে থাকার মূলমন্ত্র।❞ জীবন বড়ই বিচিত্র। ছুটে চলায় আমাদের প্রবৃত্তি। কিছু পেয়ে গেলে আরও পাওয়ার নেশা জেঁকে ধরে। চাই, চাই করতে করতে ভুলে যাই আসলে কী চাই আমরা...            𝓜𝓸𝓷𝓮𝔂 𝓬𝓪𝓷'𝓽 𝓫𝓾𝔂 𝓱𝓪𝓹𝓹𝓲𝓷𝓮𝓼𝓼. পক্ষে বিপক্ষে বিতর্ক তো কম নয়। অর্থ-সম্পদ যদিও সর্বদা সুখ আনতে সক্ষম নয় তবুও অনেক সুখ অধরা রয়ে যায় সচ্ছলতার অভাবে। মনের সুপ্ত বহু শখ-আহ্লাদ মনের গহীনেই হারিয়ে যায়। কিন্তু এই হারিয়ে যাওয়ার কারণ কি সবসময়ই ধনসম্পদ? কখনো কি প্রিয়জনের একটুখানি যত্ন বা ভালোবাসা হতে পারে না?                ● আখ্যান — সফল একজন বিজনেসম্যান মোহাম্মদ আবু হানিফা। সম্পদের চাকচিক্য-জৌলুশে বিভোর জীবন। কিন্তু কখনসখন মনে হয় সব থাকার পরও কি আদোও সুখে আছেন? হঠাৎ স্ত্রী জুঁইয়ের স্ট্রো...

তোত্তোচান পিডিএফ : তেৎসুকো কুরোয়ানাগি - কেন পড়বেন? Tettochan Boi PDF Download

Image
বই:তোত্তোচান (জানালার ধারে ছোট্ট মেয়েটি) লেখক: তেৎসুকো কুরোয়ানাগি অনুবাদ: চৈতী রহমান প্রকাশক: দুন্দুভি মুদ্রিত মূল্য: ২৫০/= পৃষ্ঠা সংখ্যা: ২৫৫ তোত্তোচান এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারে না। সারাক্ষণ ছটফট করতে থাকে। এত এত কৌতূহল আর প্রশ্ন খেলা করে তার মনে। কখনো হতে চায় ট্রেনের টিকিট বিক্রেতা, কখনো গুপ্তচর আবার কখনো ব্যালে ডান্সার। ক্লাসের মাঝেও ছুটে যায় জানালার ধারে, বাজনাদারদের বাজনা শুনতে। ডেস্কের ডালা বারবার খুলে আর বন্ধ করে শিক্ষককে অস্থির করে তোলে। কোনোভাবেই তাকে শান্ত করা যায় না। শেষমেশ স্কুল থেকেই বহিষ্কার করা হয় তাকে। তোত্তোচানের নামটা আসলে তেৎসুকো। বাচ্চাদের নামের শেষে চান যোগ করে ডাকা হয়। সে হিসেবে তেৎসুকোচান। কিন্তু ছোট্ট মেয়েটি নিজের নাম বললে সেটা হয়ে যায় তোত্তোচান। তাকে যে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে মা একথা বলে তাকে কষ্ট দিতে চান না। বলা হয় নতুন একটা স্কুলে ভর্তি করানো হবে তাকে। নতুন স্কুলে যাবার পথে সারাটা পথ তার উত্তেজনায় কাটল। ওদিকে মা উদ্বিগ্ন। তার এই চঞ্চল বাচ্চাটাকে ভর্তি নেবে তো? তোমায়ে স্কুলের প্রধান শিক্ষক মশাই তোত্তোচানের সাথে একা কথা বলতে চাইলেন। এরপর চারঘন্টা ...

লেখক এম.জে. বাবুর জিন বইটির চমৎকার একটি রিভিউ | Jin By MJ Babu Books (PDF No Available)

Image
তোমার পালনকর্তা যাদের ওপর রহমত করেছেন, তারা ছাড়া (সবাই মতভেদ করতে থাকবে)। এ জন্যই আল্লাহ তাদের সৃষ্টি করেছেন। ‘আমি অবশ্যই জিন ও মানুষ দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব’—তোমার প্রতিপালকের এ কথা পূর্ণ হবেই। [সুরা হুদ, আয়াত : ১১৯ ] 🍁 অনুক্রমণিকাঃ জিন বইটির নাম দেখেই বুঝা যায় বইটি জিন নিয়ে হবে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, পুরো বইটি জিনদের নিয়ে আবর্তিত, সাথে উঠে এসেছে দুইপ্রান্তের দুটো পরিবারের কাহিনি।এই বইটি না পড়লে বুঝতে পারতাম না যে জিন আর কালো জাদুর আসল স্বরুপ কেমন। খানিক লোভে পড়ে কিংবা দুনিয়াবে কিছুর পিছনে ছুটে মানুষ কীভাবে ইমান হারায় আর সেই ইমান হারানোর পিছনে শয়তান কীভাবে জিন জাতিকে ব্যবহার করে তা ফুটে উঠেছে এই বই। জিনদের প্রতি বিশ্বাস করা আমাদের আকিদার অংশ। বইটা পড়ে এই আকিদা বেশ ভালোভাবেই ক্লিয়ার হলো।  🍁 বই থেকে পর্যালোচনাঃ পুরো বইয়ে দুটো কাহিনি সমান্তরাল এগিয়েছে৷ ঢাকার বেশ অভিজাত পরিবার সাজেদের। স্ত্রী তারিন, কেয়ারটেকার রফিক আর ছোট মেয়ে মাহাকে নিয়ে বেশ সুখেই আছে। মাহার জন্মদিন উপলক্ষে বিশাল পার্টি রাখে সাজেদ আর সেই পার্টির পর থেকেই তারিন বদলে যেতে শুরু করে। তার সাথে ঘটতে থাকে ভয়ংকর...

বই অভিনেতা পাঠক অনুভূতি! : মুনীরা কায়ছান | Ovineta : Munira Kaysan Books

Image
Title অভিনেতা Author মুনীরা কায়ছান Publisher শব্দভূমি প্রকাশনা Quality অরিজিনাল কপি ISBN 9789849377320 Edition ৪র্থ মুদ্রণ, ২০২১ Number of Pages 96 Country বাংলাদেশ Language বাংলা গত বেশকিছু বইমেলাতেই খুব বেছে বেছে বই কিনেছি । বইমেলা ফুরোলে আছে রকমারি। সত্যি বলতে কী, সেখানে বেছেবুঝে বই কিনতে আরও বেশী ভালো লাগে। মুনীরা কায়ছানের লেখা ‘অভিনেতা’ উপন্যাসটি রকমারি থেকেই কিনেছিলাম। বেশ অনেকদিন পরেই বইটা পড়া হলো আজকে। মুনীরা কায়ছান আর আমি দুজনে একটি ফেসবুক গ্রুপের (স্বপ্নের ধ্বনিরা) গ্রুপমেট। আমাদের সাথে আরও দুজন লেখিকাও আছেন। সত্যি বলতে কী, আমি অনেকটা এই কারণেই মুনীরার এই ‘অভিনেতা’র রিভিউ দিতে দেরি করছিলাম। একে তো গ্রুপমেট তার ওপরে আমি জানতাম তার লেখা আমাকে হতাশ করবে না। আর গ্রুপমেটের বইয়ের ভালো রিভিউ দেওয়াটাকে কেউ অন্যভাবে ধরে নিতে পারেন। তবে তাদের আশ্বস্ত করে জানাতে চাই, বই ভালো না লাগলে আমি আজকাল কিছু বলিই না। কিন্তু ভুলভাল তেল দিয়ে আমি দেশের চলমান তেল সঙ্কটের মাঝে নতুন সঙ্কট খাড়া করাতে চাই না। যা বলছিলাম... লেখিকার লেখার সাথে যতটুকু আমার পরিচয় ঘটেছে, তাতে এই বিশ্বাস জন্মেছে সে একজন জাত ল...

ইলুমিনাতি এজেন্ডা : ডিন এবং জিল হ্যান্ডারসন - পাঠ প্রতিক্রিয়া! Iluminati Agenda Boi

বইয়ের নাম - ইলুমিনাতি এজেন্ডা  মূল - ডিন এবং জিল হ্যান্ডারসন রূপান্তর - প্লাবন কুমার প্রকাশনায় - প্রজন্ম পাবলিকেশন  বইয়ের ধরণ - নন ফিকশন প্রচ্ছদ - ওয়াহিদ তুষার  প্রকাশকাল - আগস্ট ২০২১ প্রচ্ছদ মূল্য - ২৫০৳ কল্পনা করুন তো, একটা রোবট; যার মাথা, হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবই আছে। তা সত্ত্বেও রোবটটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে না। কেননা রোবটটির নিজস্ব কোনো ক্ষমতা নেই একা চলবার। সে তো একটা মেশিন যা স্বয়ংক্রিয়ভাবে নিজের ইচ্ছায় চলতে পারেনা। তার একজন নিয়ন্ত্রক থাকে, রোবটটি যে তৈরি করেছে শুধু সেই পারে রোবটটিকে চালনা করতে। তাই নয় কি? ঠিক তেমই রোবটের জায়গায় আমরা যদি নিজেকে এবং আমাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রকে চিন্তা করি তাহলে বুঝতে পারবো আমরাও ঐ রোবটের মতো একটা মেশিনে বা যন্ত্রে পরিণত হয়ে গেছি। আমাদের চিন্তা শক্তি, সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, অর্থনৈতিক, সামাজিক তথা আমাদের গোটা জীবন ব্যবস্থা সবকিছুতেই এখন অন্যরা কর্তৃত্ব স্থাপন করে আছে কিন্তু আমরা তার রেশ মাত্র অনুভব করি না! আমাদের যে সুক্ষ্ম চিন্তা শক্তিকেও কে বা কারা শূন্যে পরিণত করছে আমরা তাও বুঝতে পারিনা! 'ইলুমিনাতি এজ...

বেলা শেষে পাখি বইটি যে কারণে পড়তে পারেন ! লেখক : মোহাম্মদ সাগর ইসলাম

Image
বই: বেলা শেষে পাখি লেখক : মোহাম্মদ সাগর ইসলাম প্রকাশনী : ফাতিহ প্রকাশন বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা পৃষ্ঠা : 174,  কভার : পেপার ব্যাক,  সংস্করণ : 1st Published, 2021 ভাষা : বাংলা মুদ্রিত মূল্য: ২৫০৳ প্রকৃত নীড় থেকে কি আমরা বিমুখ? আমাদের শেষ ঠিকানা কি? আমরা কি পেয়েছি কাঙ্ক্ষিত পথের দিশা? মনোজগতে আবর্তিত দুনিয়ালোভী চিন্তা চেতনা বিমুখ করে রেখেছে প্রকৃত সফলতা থেকে। পরীক্ষাক্ষেত্র রূপে সৃষ্ট অস্থায়ী এ ঠিকানা সাজানোতে ব্যতিব্যস্ত বেহুঁশ মনুষ্যজাতি। মূলত আমরা বোকার রাজ্যেই বসবাস করছি। আমরা এখন জীবিত। আশা আকাঙ্ক্ষা আমাদের ঘিরে রয়েছে। কিন্তু মৃত্যুর পর এই চাওয়া পাওয়ার হিসেব বন্ধ হয়ে যাবে। অথচ প্রকৃত দায়িত্ব ছিল দুনিয়াবিমুখতাকে প্রাধান্য দিয়ে ফিরে আসা প্রকৃত নীড়ে। তবেই শেষ ঠিকানা হিসেবে পৌঁছাতে পারবো রবের প্রতিশ্রুত জান্নাতে। বইটি আমাদেরকে দুনিয়ামুখী হওয়া থেকে বাচিয়ে আমাদের মনমস্তিষ্ককে ফিরে নিয়ে আসবে প্রভূর নীড়ে ইনশাআল্লাহ। দুনিয়ায় চলার সঠিক পথের দিশা, প্রকৃত দায়িত্ব, বর্তমান ফেতনা থেকে নিজেকে বাচিয়ে দুনিয়াবিমুখতাকে নিজের মধ্যে ধারণ করার সুন্দর, সহজ, সাবলীল পন্থা নিয়ে রচিত ‘বেলা...

বই মায়ের চিঠি : লেখক পরিতোষ বাড়ৈ | Mayer Chithi : Author Poritosh Bare

Image
বই: মায়ের চিঠি লেখক: পরিতোষ বাড়ৈ প্রচ্ছদ: মশিউর রহমান প্রকাশনী: অনন্যা প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১১ পৃষ্ঠা সংখ্যা: ৯১ মুদ্রিত মূল্য: ১৫০ টাকা রিভিউ লিখেছেন 💕 হালিমা সাদিয়া শুরুর কথা: *********** একজন মায়ের অশ্রুমিশ্রিত লেখা "মায়ের চিঠি।" এক সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেই মা বৃদ্ধাশ্রমকে সন্তান প্রদত্ত জেল হিসেবে বরণ করে নেয়। একদিন মায়ের মনে হল, তার সন্তানকে বড় করতে অনেক যুদ্ধ করতে হয়েছে। সবকিছু সন্তান জানে না। কোনোদিন বলাও হয়নি। এখন তা তাকে জানানো প্রয়োজন। তাই তিনি কাগজ কলম নিয়ে তার সন্তানকে চিঠি লিখতে বসলেন। লেখক পরিচিতি: **************** লেখার মাধ্যমে আলোকিত সমাজ গড়তে চাওয়া লেখক পরিতোষ বাড়ৈ মাদারীপুরে ১ জুন, ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। মানুষকে নির্মল আনন্দ দেওয়াই তাঁর লেখার উদ্দেশ্য। সমাজ সংস্কার, লেখার অঙ্গিকার। সাহিত্যের প্রায় সকল শাখাতেই তাঁর বিচরণ। লেখালেখির জন্য পেয়েছেন অনেক পুরস্কার। পাঠ সংক্ষেপ: ************* মায়ের বয়স যখন একুশ (২১) বছর এবং সন্তানের বয়স একচল্লিশ (৪১) দিন তখন তিনি স্বামীকে হারান। স্বামীর মৃত্যুর পর তার জীবনে ভয়াবহ অন্ধকার ...

More Jay Nokkhotrera : Javed Rasin Book | মরে যায় নক্ষত্রেরা লেখক জাবেদ রাসিন বই রিভিউ

Image
Title মরে যায় নক্ষত্রেরা Author জাবেদ রাসিন Publisher ঈহা প্রকাশ Quality হার্ডকভার ISBN 9789849454120 Edition 1st Published, 2021 Number of Pages 144 Country বাংলাদেশ Language বাংলা সাতটি শীতের পরে, মরে যায় নক্ষত্রেরা, শুধু থাকে হিমপ্রবাহ, ফেলে দেয়া নাকফুল, মাঝরাতে কুকুরের ডাক, বারান্দায় নিঃসঙ্গ বসে থাকা। অনেকগুলো স্বপ্ন ঝরে গেলে মরে যায় হৃদয়, তুমুল তুষারপাতে মরে যায় নক্ষত্রেরা, সাতটি শীতের পরে। পৃথিবীতে প্রতিটি মানুষের বেদনার কারণগুলো আলাদা। শুধু অনুভূতিগুলো এক। মনের কোণে মেঘ নিয়ে মুখে ধরে রাখে হাসির রোদ্দুর। তবুও কি তা চাপা থাকে? নক্ষত্রের মরে যাওয়ার মত বিষণ্নতায় ছেয়ে যায় ভেতরের শূণ্য চরাচর। ডাকবাংলোটা জঙলা জায়গায় ঘেরা। সারা বছরে মেহমানের আনাগোনা খুব একটা থাকে না। কেয়ারটেকার মনামিয়া আর লাইলিই দেখাশোনা করে সব। মেহমান না আসলেই বরং তাদের বেশি সুবিধা। মনামিয়া গাঁজা খেয়ে মনের সুখে পড়ে থাকে। আর বাকি সময় লাইলি তো আছেই। উপরি পাওনা হিসেবে গেদুর বাপের গাছ চুরির টাকার ভাগ পায়। শাহরিয়ার আর মাহিয়া ছেলেমেয়েদের নিয়ে এবার বেড়াতে এসেছে। শিহাব আর মিমও বেশ খুশি। কিন্তু আসা অবধি মাহিয়ার ভেতর একটা চাপা অ...

চন্দ্রভুক - মুনিরা কায়ছান - Chandrovuk By Munira Kaysan Books

Image
Title চন্দ্রভুক Author মুনীরা কায়ছান Publisher উপকথা প্রকাশন Quality হার্ডকভার Edition 1st Published, 2021 Number of Pages 128 Country বাংলাদেশ Language বাংলা চমৎকার একটি বইয়ের সাথে কাটলো আনন্দঘন কিছু সময়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বইটি একজন তরুণ  নব্য লেখকের লেখা। আর এটি তার দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাসটি আমার পড়া হয়নি। লেখকের লেখনশৈলী সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। ইতিপূর্বে প্রচার বা প্রচারণায় পাগলপারা হয়ে কিছু বই কিনে খুব ফ্যাসাদে পড়েছি। তাই রিভিউ পড়ে ভালোভাবে নিশ্চিত হয়েই বই কিনি এখন। এতে কেউ যদি আমাকে নাকউঁচু বলে  গালি দেন, আমি সেই অপবাদ অস্বীকার করব না। এই লেখকের লেখা সম্পর্কে খুব বেশি কিছু শুনিনি। যা শুনেছি তা আর দশটা বইয়ের ক্ষেত্রেও শুনে থাকি।  কিন্তু একেবারে ধুম তুলে ফেলার মতো কোনো প্রচারণা তাকে নিয়ে হয়নি। কেন হয়নি তা বলতে গেলে অনেক দুঃখের ইতিহাস শোনাতে হয়। সম্ভবত এটাই আমাদের সাহিত্যের বর্তমান দুর্দশার কারণ। যেসব লেখার মাধ্যমে নবীন একজন লেখক সাহিত্যাংগনে খুব জোরালো পদক্ষেপে গৃহপ্রবেশ করেন, সেই লেখাগুলো কেন যেন আমাদের বেশিরভাগ পাঠকের নজরে আসে না। নজরে আসে ...