Sobnom PDF লেখক সৈয়দ মুজতবা আলীর উপন্যাস PDF - Shobnom PDF Novel By Sayed Mujtaba Ali
বইঃ শবনম PDF লেখকঃ সৈয়দ মুজতবা আলী প্রকাশনীঃ বিশ্বসাহিত্য কেন্দ্র ধরণঃ উপন্যাস প্রচ্ছদঃ ধ্রুব এষ মুদ্রিত মূল্যঃ ২২০/- "শত্রু বেদনা দেয় মিলনে, মিত্র দেয় বিরহে" আফগানিস্থান। শাসন ক্ষমতায় আছে আফগান বাদশা আমানুল্লাহ। ১৯১৯ থেকে ১৯২৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি আফগানিস্তান শাসন করেছেন। তাঁর শাসনামলে বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রচেষ্টা দেখা যায়। তিনি পাশ্চাত্য কায়দায় আফগানিস্তানকে আধুনিক করার প্রচেষ্টাকারী প্রথম আফগান শাসকও বটে। তবে হাবিবউল্লাহ কালাকানি ও তার অনুসারীদের জনপ্রিয় উত্থানের ফলে তাঁর এই প্রচেষ্টা ব্যর্থ হয়। ১৯২৯ খ্রিষ্টাব্দের ১৪ জানুয়ারি আমানউল্লাহ খান ক্ষমতা ত্যাগ করে পালিয়ে প্রথমে ব্রিটিশ ভারত, পরে ইউরোপে চলে যান। যেহেতু বলায় হয়েছে আমানুল্লাহর আধুনিকায়নের বেশ জোর সমথর্ক ছিলেন তার শাসনামলে আফগানিস্তানের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাগমান শহরে আয়োজন করা হয় নৈশ বল-ডান্সের। সেই বল ডান্স আফগান সমাজের জন্য যদিও বেলেল্লাপনা বল ডান্স। সেই বেলেল্লাপনার বল ড্যান্স দেখতে যাওয়া এক তরুণীর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় পরদেশী এক হিন্দুস্থানী তরুণ। মজনুন নাম ...