Posts

Showing posts with the label অনুবাদ

দ্য চেইন - এড্রিয়ান ম্যাককিনটি | The Chain

Image
বই - দ্য চেইন লেখক - এড্রিয়ান ম্যাককিনটি  অনুবাদক - Ahnaf Tahmid Ratul  প্রচ্ছদ - আদনান আহমেদ রিজন  প্রকাশনী - গ্রন্থ রাজ্য  কাহিনী সংক্ষেপ: প্রতিদিনকার মতো আজও মায়ের দায়িত্ব পালন করতে ঘর থেকে বেরিয়েছে র‍্যাচেল ক্লেইন। স্কুলগামী মেয়েকে বাসস্টপে ছেড়ে নিজের কাজে যাবে। কিন্তু কে জানতো একটা ফোনকল ওর জীবনটাকে তছনছ করে দিতে যাচ্ছে?  অপরিচিতা এক নারী ওকে কল করে জানালো, কাইলিকে সে গাড়ির পেছনের সিটে হাতমুখ বেঁধে ফেলে রেখেছে। র‍্যাচেল তার মেয়েকে ফেরত পাবে, যদি নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করে। মুক্তিপণ দিতে হবে কিছু, এরপর আরেকটা বাচ্চাকে অপহরণ করতে হবে। এটা কোনো সাধারণ কিডন্যাপিং না। যে কাইলিকে অপহরণ করেছে, সে নিজেও একজন মা। র‍্যাচেল যদি তার কথামতো কাজ না করে, তার অপহৃত ছেলেও মারা যাবে।  না চাইতেও একটা ভয়ঙ্কর শেকলের অংশ হয়ে গেলো র‍্যাচেল ক্লেইন। নিয়মটা সোজাই: টাকা খুঁজে আনো, নিজের শিকারকে বের করো, এরপর এমন একটা কাজ করো, যা চব্বিশ ঘণ্টা আগেও করার কথা ভাবতে পারতে না। আড়ালে যে কলকাঠি নাড়ছে, সে জানে বাবা-মায়েরা সন্তানকে বাঁচাতে নরকের দুয়ার পর্যন্ত যাবে। তবে না, এতেও তা...

দ্য হান্ট ফর আটলান্টিস লেখক : অ্যান্ডি ম্যাকডারমট - The Hunt for Atlantis Book by Andy McDermot

Image
বই: দ্য হান্ট ফর আটলান্টিস লেখক: অ্যান্ডি ম্যাকডারমট অনুবাদ: আদনান আহমেদ রিজন প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন প্রকাশক: চিরকুট মুদ্রিত মূল্য: ৫০০৳ পৃষ্ঠা: ৪০০ দ্য হান্ট ফর আটলান্টিস বইটা হারানো সভ্যতা আটলান্টিস আবিষ্কারের যা প্রথম থেকেই দৌড় করিয়েছে ইরান থেকে ব্রাজিলের আমাজন বনে, সাগরের তলদেশ থেকে বরফে ঢাকা তিব্বতে। বইটার প্রথম থেকে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত মারদাঙ্গা অ্যাকশনে ভরপুর, একেবারে রোলার কোস্টারে চড়ার মতো। সাথে বডিগার্ড এডি চেজের কমেডি মাঝে মাঝে হাসিয়েছে। এছাড়াও অন্যান্য কারেক্টার ড. নিনা ওয়াইল্ড, ক্যারি ফ্রস্ট সহ সবই উপভোগ্য ছিলো। অনেক আগে বইটার এডাপটেশন হিসেবে মাসুদ রানা সিরিজে নীল রক্ত বইটা পড়েছিলাম, যেখানে কেবল কয়েকটা কারেক্টারের নাম পরিবর্তন এবং একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে গল্পটা এডাপ্ট করা হয়েছে, গল্প হুবহু একই। তারপরও মূল গল্প পড়ার মজাটাই অন্যরকম। বইটিতে আদনান আহমেদ রিজনের অনুবাদ একদম সহজ সাবলীল হয়েছে, সাথে বেশ কিছু প্রচলিত প্রবাদ, লাইন অনুবাদে ব্যবহার করায় অনুবাদ আরো উপভোগ্য ছিলো, চিরকুটের প্রোডাকশন বরাবরই চমৎকার হয়েছে।  buy this book