Posts

Showing posts with the label সুপারন্যাচারাল গল্প

পাখিপ্রেমী বইটি কেন পড়বেন? লেখক মাশুদুল হক [ই-বুক] Pakhi Premi By Mashudul Haque Books

Image
বইঃ পাখিপ্রেমী   লেখকঃ মাশুদুল হক প্রকাশকঃ বইঘর অ্যাপ  প্রকাশকালঃ এপ্রিল, ২০২২ ঘরানাঃ হরর/সুপারন্যাচারাল গল্প মূল্যঃ ৪০ টাকা ফরম্যাটঃ ই-বুক   'ভেন্ট্রিলোকুইস্ট' ও 'মিনিমালিস্ট' খ্যাত লেখক মাশুদুল হকের তিনটা হরর ও সুপারন্যাচারাল গল্প দিয়ে সাজানো হয়েছে 'পাখিপ্রেমী' ই-বুকটা। তাঁর লেখা পড়লাম অনেকদিন পর। নিচে গল্পগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেবো আর সেগুলো সম্পর্কে আমার প্রতিক্রিয়াও ব্যক্ত করবো।  ১। হাতঃ তরুণ ডাক্তার আসিফের কাছে একদিন আমিনুল নামের এক রোগী এলো। রোগীর সমস্যাটা অদ্ভুত। এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে আমিনুলের বাম হাত কাটা পড়ে। এরপর সেই হাত সার্জারি করে জোড়াও লাগানো হয়। কিন্তু এরপর থেকেই আমিনুলের মনে হতে থাকে হাতটা আসলে তার না, বরং অন্য কারো। সে বারবার ডাঃ আসিফকে অনুরোধ করতে থাকে তার হাতটা যেন কেটে বাদ দেয়া হয়। তার বিশ্বাস, এই হাতই একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।  'হাত' এই বইয়ের সবচেয়ে বড় গল্প। বেশ ভালো একটা গল্প। কাটা হাত জোড়া লাগানোর পর সেটাকে আর নিজের মনে না হওয়া বিষয়ক আরো কিছু গল্প বোধহয় এর আগে পড়েছিলাম। এমনিতে সাইকোলজিতে নিজের হাত নিজের মনে না হওয়...