গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাযিয়াল্লাহু আনহা by আব্দুস সালাম আল আশরী
বইঃ গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাযিয়াল্লাহু আনহা মূলঃ আব্দুস সালাম আল আশরী মুহাম্মাদ আব্দুল গণী হাসান অনুবাদঃ ইয়াহইয়া ইউসুফ নদভী প্রকাশনাঃ রাহনুমা প্রকাশনী মুদ্রিত মূল্যঃ ৩০০৳ বিভাগঃ বুক রিভিউ পোস্ট নংঃ ০1 israt jahan hafsa(all review credit) "গল্পে আঁকা মহীয়সী খাদিজা" নামটিই অত্যন্ত আকর্ষণীয়। নামটি শুনতেই কল্পনার মানসপটে ভেসে ওঠে এক মহীয়সী নারীর জীবন গল্পের প্রতিচ্ছবি। বইয়ের নামটি যেমন সুন্দর, তার চেয়েও বেশি মনোমুগ্ধকর প্রতিটি পাতায় ফুটে ওঠা গল্পগুলো। তাঁর জীবনের একেকটা মুহূর্ত যেন প্রাণবন্ত হয়ে উঠেছে বইয়ের পাতায়! সহজ সাবলীল ভাষায় এত চমৎকার লেখনী পড়লে মনে হবে যেন পড়তেই থাকি, জানতে থাকি মহীয়সী খাদিজাকে; তাঁর গল্পগুলো যেন শেষ না হয়!! বই নির্যাসঃ 'মহীয়সী খাদিজা রাযিয়াল্লাহু আনহা' শৈশবে তিনি ছিলেন ঘরের শোভা। যেন এক ফুটন্ত ফুল! তাঁর পদচারণায় বাড়ি ছিল মুখরিত।এরপর এলো সুসংবাদ, জীবনের অন্যতম অধ্যায় নিয়ে। নতুন জীবনকে ঘিরে খাদিজার হৃদয়ের তোলপাড়, কল্পনা- জল্পনা পাঠকও যেন অনুভব করতে পারে।দাম্পত্য জীবনেও তিনি সফল হলেন।সবার কাছে পরিচিত সবচেয়ে সুখী দম্পতি। খাদিজার মতো স্ত্রী ...