Posts

Showing posts with the label Maruf Hossain

সেই তুমি এলে - লেখকঃ এইচ আর মিথেল | পাঠ প্রতিক্রিয়া - মারুফ হোসাইন

Image
পাঠ প্রতিক্রিয়া - সেই তুমি এলে (গল্প সংকলন) অনেক দিন ধরেই ভাবছিলাম, এখন থেকে যা পড়ব যা দেখব তা নিয়ে প্রতিক্রিয়া জানাব৷ কিন্তু আমি অলস শ্রেণীর মানুষ হওয়ায় তা সম্ভব হয়ে উঠে না৷ অবশেষে আড়মোড়া ভেঙ্গে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করে দেখলাম। কিন্তু প্রতিক্রিয়া লিখতে গিয়ে আরেক সংকট দেখা দিল, গল্প সংকলনে প্রতিটা গল্পে আলাদা আলাদা প্রতিক্রিয়া হওয়ায় পাঠ প্রতিক্রিয়া জানানো কঠিন ব্যপার হয়ে দাঁড়াল। তবুও আমি ছোট করে চেষ্টা করে দেখলাম৷ ভূমিকা রেখে গল্পে চলে যাই, প্রত্যাবর্তন - নিজের মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া অপরাধি চক্রের এক সদস্যের গল্প। মেয়েকে হারিয়ে যে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগতে শুরু করে। থ্রিলারধর্মি এই গল্পটা আমার কাছে ভালোই লেগেছে৷ তবে গল্পটার শেষ অংশ আরেকটু থ্রিলিং, নাটকীয় করে তুললে হয়তো ভালো হতো। মুক্তি - নিজের আগে ছোট বোনের বিয়ে হওয়া যাওয়া এক মেয়ের গল্প। যাকে লুকিয়ে রেখে বাবা-মা ছোট মেয়েকে বিয়ে করায়৷ তার কথা কেন লুকিয়েছে, পরবর্তীতে বড় মেয়ের কথা ছোট মেয়ের শশুর বাড়ির লোকজন জেনে তাদের প্রতিক্রিয়া এবং বড় মেয়ের পরিণতি নিয়েই গল্পটা সাজানো হয়েছে৷ লেখক গল্পটাকে আনপ্রেডিক্টেবল টুইস্ট দিয়ে শেষ ...

গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১৬তম পর্ব ©মারুফ হুসাইন

Image
 গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১৬তম পর্ব ©মারুফ হুসাইন পাখিকে একটা হোস্টেলে দেয়া হয়েছে। সেখানে থেকেই সে পড়াশুনা চালাচ্ছে। শরিফুল মুনাকে নিয়ে একদিন পাখির হোস্টেলে গিয়েছিল। পাখির সাথে দেখা করিয়ে এনে তাকে বলেছে, 'যদি কোনোদিন আমি না থাকি, তাহলে এই মেয়েটাকে তুমি দেখবে?' মুনা তাকে আশ্বাস দিয়েছে, সে না থাকলেও এই মেয়েটার দেখাশোনার দায়িত্ব নিবে। শরিফুল পাখির ব্যপারে নিশ্চিন্ত হয়। মুনা কখনোই কথার বরখেলাফ করে না৷ সে যতদিন পারে পাখিকে দেখে তো রাখবেই। সে না থাকলে মুনা আছে। তাই এখন আর তার জীবন নিয়ে চিন্তা করতে হবে না। সে না থাকলেও তার কাধে থাকা দায়িত্বটা একজন তুলে নিবে। নূহার এক্সাম শেষ হয়ে গেছে৷ এখন তার ফ্রি সময় কাঁটছে। এই সময়টা সে বেশিরভাগই শরিফুলের সাথে কাটাতে চায়। কিন্তু শরিফুল তাকে সময় দিলেও যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করে। সে চাইলেও তা নিয়ে তাকে অবজেকশন করতে পারে না। তা করার অধিকার শরিফুল তাকে দেয়নি। তার এখন বেশিরভাগ সময় মায়ের পাশে হাসপাতালে বসে কাটে৷ মায়ের সাথে কথা বলে। তার জীবনে কী হচ্ছে না হচ্ছে, সব কিছু মায়ের সাথে শেয়ার করে। মা শুনতে পায় কিনা, সে জানে না। কিন্তু সে চায়, মা তা...

গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১৫তম পর্ব ©মারুফ হুসাইন

গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১৫তম পর্ব ©মারুফ হুসাইন হাসপাতাল থেকে ফোন আসে। শরিফুল মাত্রই বালিশে মাথা রেখেছিল। চোখ লেগে আসছিল। ঠিক তখনি ফোন আসে। তারা কাঁচা ঘুম ভেঙ্গে যায়। বিরক্ত হয়ে ফোন রিসিভ করে। কিন্তু ওপাশের কথা শুনে চাপা ব্যথা এসে বিরক্তিকে গ্রাস করে নেয়।  বিলকিস আপা মারা গেছেন৷ শরিফুল কী করবে, বুঝে উঠতে পারে না৷ মৃত্যু তার খুব আপন। অল্প সময়ে বেশ কিছু আপনজনের মৃত্যু সে দেখেছিল। প্রথমে বাবার মৃত্যু। তার বছর খানেক পার না হতেই মায়ের মৃত্যু। যা তার বর্তমান ভবিষ্যৎ দুটাকেই লন্ডভন্ড করে দিয়েছিল। সেই সময় সে পার করে এসেছে। নিজেকে শক্ত করে গড়ে তুলেছে। তাদের মৃত্যু এবং মুনাকে হারিয়ে তার আর আপনজন বলতে কেউ ছিল না। তার ভালো মন্দ চিন্তা করার জন্য কেউ ছিল না। তারপর বিলকিস আপার সাথে পরিচয়। বিলকিস আপা তাকে আপন করে নিল। নিজের ছোট ভাইয়ের মতো দেখতে লাগল। তার জন্য চিন্তা করত। সে চাইত তার এই ভবঘুরে জীবনের অবসান হোক। এ জীবনটা সুন্দর করে গুছিয়ে নিক। মাঝে মাঝে তার এই ভবঘুরে জীবনের জন্য বশ বকাঝকা করত। কিন্তু শরিফুল কখনোই তার কথা শুনেনি। তার কষ্ট হচ্ছে। আপনজন হারানোর পুরানো সে কষ্ট। সে নিজেকে শক্ত...

গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১৪তম পর্ব ©মারুফ হুসাইন

গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১৪তম পর্ব ©মারুফ হুসাইন ফোনের রিংটোনে শরিফুলের ঘুম ভাঙ্গে। নূহার কল। সে ঘুম চোখে কল রিসিভ করে, 'হ্যালো!' 'কোথায় আপনি?' 'মেসে, ঘুমুচ্ছি৷' 'ঠিক আছে৷ দ্রুত উঠুন। আমি আপনার মেসের সামনেই আছি। তাড়াতাড়ি আসেন!' শরিফুল বিরক্ত হয়, 'এতো সকালে এখানে কেন এসেছেন?' 'ইচ্ছা হয়েছে, এসেছি। আপনি দ্রুত আসুন!' বলে নূহা ফোন কেটে দেয়। শরিফুল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। গলি পার হয়ে রাস্তায় উঠতেই নূহার গাড়ি দেখতে পায়। সেখানে এগিয়ে যায়। গাড়ির গেট খুলে ভিতরে বসে৷ নূহা স্কুল ড্রেসে বসে আছে। 'এতো সকালে কেন এসেছেন?' 'স্কুলে প্রোগ্রাম আছে। প্রোগ্রাম শেষে আম্মুকে দেখতে যেতে হবে। তাই ভাবলাম, এখনি দেখা করে যাই।' 'তাই বলে আমার ঘুমের বারোটা বাজিয়ে!' 'একদিন ঘুম নষ্ট হলে কিছু হয় না।' বলেই শহিদের দিকে তাকায়, 'শহিদ ভাই! কোনো রেস্টুরেন্টে যান। কিছু খেতে হবে। তাড়াতাড়ি যান। ক্লাস শুরু হতে আর মাত্র পয়তাল্লিশ মিনিট আছে।' 'এখন আবার খেতে যেতে হবে কেন?' 'আপনার সাথে ব্রেকফাস্ট করতে ইচ্ছে করেছে তাই।' ...

গল্পঃ গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া১৩তম পর্ব ©মারুফ হুসাইন

Image
গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১৩তম পর্ব ©মারুফ হুসাইন। সামিয়াকে স্কুলে ভর্তি করানো অবধি শরিফুল পড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার একটু ঝামেলা হবে ঠিকই। কিন্তু কিছু করার নেই৷ আফজাল সাহেবের কথা সে ফেলতে পারেনি। এছাড়া তারও আফজাল সাহেবের কথা ঠিক মনে হয়েছে। এখন সে পড়ানো ছেড়ে দিলে নতুন কেউ এসে সামিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে পড়াতে পারবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। বাচ্চাদের সাথে তাদের মতো মিশে যেতে না পারলে তাদেরকে পড়ানো যায় না।  শরিফুল টিউশন শেষ করে বের হয়ে একটা টংয়ে বসেছে। তার নাম্বারে কল আসে৷ আননোন নাম্বার। ফোন রিসিভ করে৷ 'হ্যালো' বলতেই ওপাশ থেকে ভেসে আসে, 'কোথায় তুমি?' ওপাশের লোকটাকে শরিফুলের চিনতে অসুবিধা হয় না। তার পরিচিত কন্ঠ৷ অনেক দিন ফোনে কথা হয়নি। তবুও সে চিনতে পারে, 'মগবাজার। টিউশন শেষ করে বের হয়েছি।' 'আজ সামিয়াকে পড়াতে আসতে হবে না৷' 'আচ্ছা, ঠিক আছে।' বলে ফোনটা রেখে দিতে যাবে, তখনি ওপাশ থেকে বলে ওঠে, 'শোন!' কানের কাছ থেকে মোবাইলটা সরিয়ে এনেও আবার কানের কাছে নিয়ে যায়, 'জি!' 'এক্সাক্ট কোথায় আছো বলো!' 'কেন?...

গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১২তম পর্ব ©মারুফ হুসাইন।

Image
গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১২তম পর্ব ©মারুফ হুসাইন। শরিফুলকে বসতে বলে আফজাল সাহেব পিয়নকে ডেকে চা দিতে বলল। তিনি তার চেয়ারে বসে জিজ্ঞাসা করেন, 'শরিফ সাহেব, কেমন আছেন?' শরিফুলের উত্তরের অপেক্ষা না করেই তিনি যোগ করলেন, 'প্রথম দিন আপনার সাথে দেখা হলো। এরপর আর একবারো দেখা করতে পারলাম না। তার জন্য আমি দুঃখিত। তবে আপনার আর আপনার ছাত্রীর আপডেট কিন্তু আমি নেই।' 'জি ধন্যবাদ। আর আমি জানি আপনি ব্যস্ত থাকেন। তাই দেখা হয়ে উঠে না।' চা রেডি করাই থাকে। তাই নিয়ে আসতে দেরী হয়নি। পিয়ন এসে দু কাপ দু জনের হাতে দিয়ে চলে গেল। হাতে কাপ নিয়ে আফজাল সাহেব বললেন, 'তো আজ আমার অফিসে আসলেন!  কোনো প্রয়োজনে?' 'হ্যাঁ, আসলে কিভাবে বলব বুঝে উঠতে পারছি না।' শরিফুল ভণিতা করে৷ সে এতো অল্প সময় পড়িয়ে টিউশনি ছেড়ে দেয়ার কথা বলতে পারছে না বলে। 'আরে বলে ফেলুন, সমস্যা নেই!' 'আসলে আগামি মাস থেকে আমি টিউশনিটা ছেড়ে দিতে চাচ্ছি!' 'কেন? কোনো সমস্যা হয়েছে? হলে আমাকে বলতে পারেন!' একটু থেমে আফজাল সাহেব আরো যোগ করলেন, 'সম্মানি নিয়ে ঝামেলা হলেও বলতে পারেন!'  ...

গল্পঃ গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১১তম পর্ব ©মারুফ হুসাইন

Image
গল্পঃ গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১১তম পর্ব ©মারুফ হুসাইন। আড়াই মাসে মুনার সাথে আরো দুবার শরিফুলের মুখামুখি হতে হয়। শরিফুল এড়িয়ে যায়। মুনার রিয়েকশন কী ছিল, সে খেয়াল করেনি৷ কিন্তু এবার আর এড়িয়ে যেতে পারল না। পড়ানো শেষ করে সিড়ি দিয়ে নামছিল। ট্যামনিক্যাল সমস্যার কারণ লিফট বন্ধ৷ তাই সিড়ি বেয়ে নামতে হচ্ছে। অর্ধেক পথ যেতেই সে মুনাকে দেখতে পেল। মাথা কাত করে ব্যাগের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে৷ সে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাওয়ার কথা ভাবল৷  মুনার কাছাকাছি আসতেই মুনার ব্যবহার করা পার্ফিউমের ঘ্রাণ তার নাকে এসে ঠেকল। পরিচিত ঘ্রাণ৷ সে বুঝতে পারে, তার স্বরণেই মুনা এখনো এই পার্ফিউমটা ব্যবহার করে যাচ্ছে৷ ভুলে গেলে এতোদিনে পার্ফিউমটাও চ্যাঞ্জ হয়ে যেত৷ আগে সে অন্য পার্ফিউম ব্যববার করত৷ একদিন মুনা তাকে নিয়ে পার্ফিউম কিনতে গিয়েছিল। তার পছন্দের পার্ফিউমের বিল করতে যাবে ঠিক তখন সে দেখতে দেখতে এই পার্ফিউমের ঘ্রাণ শুনে বলেছিল, এই পার্ফিউমের ঘ্রাণটা কত সুন্দর! তখন মুনা নিজের পছন্দেরটা রেখে শরিফুলের পছন্দ করা পার্ফিউমটা কিনে নেয়। এরপর তারা এক সাথে যতদিন ছিল, মুনাকে শরীর থেকে এই পার্ফিউমের ঘ্র...

গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১০ম পর্ব ©মারুফ হুসাইন

Image
গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া ১০ম পর্ব ©মারুফ হুসাইন শরিফুল ফিরে যায়নি। মেয়েটা এতো রাতে আসবে তাই চলে যাওয়াটা উচিৎ হবে না, তার জন্য বসে রইল৷  দশটা বেজে গেছে৷ শরিফুল পিছনেই প্রাইভেটকারটা এসে থামল৷ নূহা গাড়ি থেকে নেমে শহিদকে চলে যেতে বলল। শরিফুক বিল মিটিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। নূহার পাশে দাঁড়িয়ে তালে উদ্দেশ্য করে বলল, 'এতো রাতে আসাটা খুব জরুরী ছিল?' নূহার কপাল ভাঁজ হয়ে আসে৷ ঠোঁট কামড়ে ধরে চিন্তা করতে থাকে। কয়েক মুহূর্ত ভেবে বলে, 'হ্যাঁ, খুব জরুরী ছিল। জরুরী না হলে কী আর আসতাম!' 'এতো রাতে আপনার বাসায় কিছু বলবে না?' 'এই আপনার বয়স কত?' শরিফুলের প্রশ্নের উত্তর না দিয়েই নূহা বলে ওঠে৷ হুট করে নূহার এমন প্রশ্নে শরিফুল বিব্রত হয়। এমন প্রশ্নের মানে খুঁজে পায় না। 'বয়স বলা লাগবে না৷ আপনি আমার থেকে না হলেও তো দশ বছরের বড়।' সে শরিফুলের উত্তরের অপেক্ষা না করেই বলে ফেলে।  'আরো বেশিও হতে পারে।' 'তাহলে আমাকে আপনি করে কেন বলেন? তুমি করে বলবেন!' 'ছোট হলেই যে তুমি করে বলতে হবে, এমন কোনো কোনো কথা নেই৷' 'এছাড়া আপনি করে বললে কেমন পর পর লা...

গল্পঃ গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া। ৯ম পর্ব ©মারুফ হুসাইন

Image
গল্পঃ গ্রীষ্মের বিকেলে ঝরে পড়া কৃষ্ণচূড়া। 9ম পর্ব ©মারুফ হুসাইন sorry for mistake-its 9part শরিফুল বেশিদিন পালিয়ে বাঁচতে পারল না৷ সামিয়াকে পড়াতে যাওয়ার পনেরো নাম্বার দিন মুনার সাথে তার ঠিকই দেখা হয়ে যায়৷ সামিয়াকে পড়ানোর সময় মুনা অফিসে থাকে। সে আসতে আসতে শরিফুল পড়ানো শেষ করে চলে যায়। মুনার ছুটির দিনগুলোতে সে পড়াতে আসে না৷ তার পাঁচ দিন পড়ানোর কথা। সে ইচ্ছাকৃতভাবেই মুনার ছুটির দু দিন না পড়ানোর জন্য বেছে নিয়েছে৷ সেদিন মুনা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে৷ সে বুঝে গেছে, তার বাসায় না থাকার সময়টা শরিফুল পড়ানোর জন্য বেছে নিয়েছে৷ তাই আজ সে আজ শরিফুলের দেখা পাওয়ার জন্য হাফ টাইম করে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে যায়। বাসায় ফিরে সে সোজা সামিয়ার রুমে যায়। শরিফুল সামিয়ার সাথে খেলছে। সে যে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল করছে না। সে গলা খাকারি দেয়৷ শরিফুল তার দিকে তাকায়। কিন্তু তাকে কিছু বলে না। এমন ভাব নেয়, যেন স্টুডেন্টের মায়ের পরিচয় ছাড়া তার সাথে আর কোনো পরিচয় নেই৷ শরিফুল সামিয়ার দিকে ফিরে ফিসফিস করে বলে, 'মাম্মা! এখন খেলা বাদ দিয়ে পড়তে হবে। তোমার মামুনি দাঁড়িয়ে আছে৷' মুনা রাগে দাঁত কামড়াচ্ছে। কিন্তু কী ব...

গল্পঃ ব্লাড পেইন্টিং তৃতীয় পর্ব © মারুফ হুসাইন।

Image
Post ID 111602 ব্লাড পেইন্টিং তৃতীয় পর্ব ©মারুফ হুসাইন। (content approved by author)    ✋এক নজরে ব্লাড পেইন্টিং পর্ব সমূহ💕 গল্পঃ ব্লাড পেইন্টিং প্রথম পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং দ্বিতীয় পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং তৃতীয় পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং চতুর্থ পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং পঞ্চম পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং ষষ্ঠ পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং সপ্তম পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং অষ্টম ও শেষ পর্ব।  ৫. জেরিনের পোস্টমর্টেম রিপোর্ট রেডি হয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সায়মা গোলাম মাওলার সামনে দাঁড়িয়ে আছে। সাথে ফারুক, রাফাতও আছে। গতকাল সুইসাইড স্পটের কাজ শেষ করে গোলাম মাওলা আর অফিসে আসতে পারেনি। ওখানের কাজ শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তখন তার শরীরটা একটু খারাপ লাগায় বাসায় চলে গিয়েছে। সকালে ঘুম থেকে ওঠে অফিসে আসতেই ওরা পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সামনে হাজির হয়েছে।  গোলাম মাওলা একটা সিগারেট ধরালেন, 'গতকাল সুইসাইড করা মেয়েটার নামটা কী?' 'সামিয়া।' ফারুক উত্তর দিল।  'তুমি কাল সবাইকে জিজ্ঞাসাবাদ করে কী কী জানত পারলে?' 'নাম, সামিয়া রহমান। একটা বেসরকারী কম...

গল্পঃ ব্লাড পেইন্টিং ©মারুফ হুসাইন

Image
Post ID 111601 ব্লাড পেইন্টিং ©মারুফ হুসাইন। (approved for boipaw.com by author)      ✋এক নজরে ব্লাড পেইন্টিং পর্ব সমূহ💕 গল্পঃ ব্লাড পেইন্টিং প্রথম পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং দ্বিতীয় পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং তৃতীয় পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং চতুর্থ পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং পঞ্চম পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং ষষ্ঠ পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং সপ্তম পর্ব । গল্পঃ ব্লাড পেইন্টিং অষ্টম ও শেষ পর্ব।  ৩. গোলাম মাওলার পিছু পিছু এসে সায়মা গাড়িতে উঠে জিজ্ঞাসা করল, 'স্যার! আমরা কোথায় যাচ্ছি?' গোলাম মাওলা কোনো উত্তর দিল না। গাড়ি স্টার্ট দিয়ে এক টানে জেরিনের বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামাল। গাড়িতে চাবি রেখেই সে তড়ঘড়ি করে নেমে বিল্ডিংয়ের ভিতরে ঢুলে গেল। গার্ড তাকে দেখে দাঁড়িয়ে সালামের ভঙ্গি করল। সে সেদিকে ভ্রুক্ষেপ না করেই লিফটের দিকে এগিয়ে গেল। সায়মা গাড়ি থেকে চাবি নিয়ে নেমে হালকা দৌড়ে গোলাম মাওলাকে ধরার চেষ্টা করল৷  গোলাম মাওলা জানত না, তাকে অবাক করে দেয়ার জন্য এখনো আরো অনেক কিছু বাকি। সে জেরিনের বেডরুমে ঢুকে দেয়ালের পেইন্টিংগুলোর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে৷ সায়ম...

গল্প, ব্লাড পেইন্টিং © মারুফ হুসাইন

Image
Post ID 111599 ১. 'মেয়েটা প্রেগন্যান্ট ছিল। তার মানে লাভ কেস!' ফাইলটা টেবিলের উপর রাখতে রাখতে গোলাম মাওলা বলল, 'তোমার কী মনে হয় সায়মা? সুইসাইড না মার্ডার?' 'আপাত দৃষ্টিতে তো সুইসাইডই মনে হচ্ছে স্যার! বাকিটা বলতে পারছি না৷' 🚫 এই কনটেন্টি সম্পূর্ণ কপিরাইট ফ্রি শুধু মাত্র boipaw.com জন্য। (লেখক অনুমোদিত) গল্পঃ ব্লাড পেইন্টিং। © মারুফ হুসাইন । 'আপাত দৃষ্টিতে অনেক কিছুই মনে হয়। কিন্তু আমাদের যা মনে হয়, সব সময় তো আর সেরকম হয় না।' 'তাহলে কি স্যার এটা মার্ডার?' গোলাম মাওলা পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে করতে বলে, 'কী জানি! মার্ডার হলেও বাহ্যিক বিষয়গুলা বলছে সুইসাইড৷ তাই আমাদের সুইসাইড ধরেই সামনে এগুতে হবে ' সে একটা সিগারেট ঠোঁটে গুজে দেয়, 'মেয়েটার ব্যাপারে কী কী জানতে পারলে?' 'তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।' 'শুনো সায়মা!' বলে গোলাম মাওলা সিগারেটটা ঠোঁটে রেখেই দুই হাতে টেবিলের উপর ভর দিয়ে টেবিলের উপর উঠে বসল, 'কোনো কেস সলভ করতে গেলে সব সময় একটা কথা মনে রাখবে, কেসে কোনো কিছুই গুরুত্বহীন নয়৷ সব কিছুই গুরুত্বপূর্ণ। ব...