আমি ও আমার রব : উস্তাদ নোমান আলী খান | ami o amar rob by Noman Ali Khan
আমি ও আমার রব লেখক : নোমান আলী খান প্রকাশনী : বুকিশ পাবলিশার বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা অনুবাদক : NAK বাংলা টীম সম্পাদক : আহমাদ আল-সাবা ভাষা : বাংলা “আমাদের রব তো নিজেকে দয়া, প্রজ্ঞা, ভালোবাসা ও আন্তরিকতার সাথে তুলে ধরেছেন। নিজের ব্যাপারে আমাদের যা যা জানানোর দরকার, তার সবটুকুই তিনি দয়া করে আমাদের জানিয়েছেন। তিনি কেমন, কী চান বা চান না, কী দেন বা দেন না, কেন দেন বা দেন না, দিলে কীভাবেই বা দেন—এসবকিছুই তো পরিষ্কার করে জানিয়েই দিয়েছেন তিনি। তবে কি দাস হিসেবে আমরাই এগিয়ে যাইনি? ভালোভাবে জানার-বোঝার প্রয়াস নেইনি? সেজন্যেই কি দুনিয়ার সামান্য আঁচড়ে ভেঙে পড়ি? সেজন্যেই কি বিপদে ও আপদে, ভয় ও শঙ্কায় দিশেহারা হয়ে চোখের সামনে অন্ধকার দেখি? ওপরে আল্লাহ'র আরশের আলো, আর আমি কিনা দেখি অন্ধকার! ‘আমার রব’-কে এত সামান্য চিনে কীভাবে দুনিয়ার দিনগুলো ধুঁকে ধুঁকে শেষ করছি, বেঁচেও যেন আধমরা হয়ে বেঁচে আছি আমরা! সীমাহীন ও তুলনাহীন দয়া ও মায়ায় ভরপুর আমাদের রবকে আরও একটু কাছ থেকে জানার ও বোঝার জন্যে, জীবনের দুঃসময়েও শুদ্ধ প্রশান্তি নিয়ে বেঁচে থাকার সহজ রাস্তাটা খুঁজে পাবার জন্যে, আপনাদের জন্য আমাদের এই ...