রাজকীয় উৎসর্গ লেখক : আল কাফি নয়ন | Rajokio Utshorgo
‘এটাই বইয়ের অসাধারণ বৈশিষ্ট্য। কোন পা নাড়ানো ছাড়াই বই আপনাকে যে কোন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে।’ কি দারুণ সুন্দর সত্যি কথা, তাই না? আমি নই, বই নিয়ে দারুণ এই উক্তিটি করেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ি। বই : রাজকীয় উৎসর্গ লেখক : আল কাফি নয়ন জনরা : হাই/এপিক ফ্যান্টাসি প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২২ প্রচ্ছদ : সজল চৌধুরী চিত্র অলংকরণ : ওয়াসিফ নূর প্রকাশনা : ভূমিপ্রকাশ মুদ্রিত মূল্য : ৫০০ টাকা মাত্র পৃষ্ঠা : ৩২০ এই কথা টানার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে আমিও পা নাড়ানো ছাড়াই ঘুরে এসেছি এমন জায়গা থেকে যেখানে আসলে পা নাড়ালেও যাওয়ার সুযোগ হতো না। এমনি এক জায়গা সেটা, যেখানে টাকা খরচ করলেও আসলে ঘুরতে যাওয়া সম্ভব না। বলছিলাম কিছুদিন আগে ভূমি প্রকাশ থেকে প্রকাশিত হওয়া বই ‘রাজকীয় উৎসর্গ’ নিয়ে। বইপাড়ার সবাইই মনে হয় এই বইটি নিয়ে ইতোমধ্যে জেনে গিয়েছেন। যারা জানেননি, তাদের উদ্দেশ্যে বলছি, ‘রাজকীয় উৎসর্গ’ উপন্যাসটা হচ্ছে ফ্যান্টাসি উপন্যাস। আর ফ্যান্টাসি উপন্যাস বলেই আমি বলেছি, টাকা খরচ করলেও আসলে ‘রাজকীয় উৎসর্গ’ এর সেকেন্ডারি ওয়ার্ল্ড ‘ফিকটাস...