ঈমান সবার আগে - মুফতি আব্দুল মালেক। Iman Sobar Age
বই: ঈমান সবার আগে। লেখক: মুফতি আব্দুল মালেক। রিভিউ: নাজমুল বিন আস্তাইন। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার ঈমান, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারেনা ঠিক তেমনিই যদি একজন মানুষের অন্তরে ঈমান না থাকে তাহলে সে আর মুসলিম থাকেনা। আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি কেউ আবার ঈমান এনেছে। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি আমাদের ঈমান কতোটুকু মজবুত? কখনো ভেবেছি আমাদের ঈমান আছে কি না? দুনিয়াতে চলার জন্য আমরা কতো কাগজ পত্র রাখি, আধার কার্ড, ভোটার কার্ডে নাম আসলো কি আসলো না? নাম ঠিক আছে কি নাই? এসব প্রতিনিয়ত চেক করি, ভুল হলে সংশোধন করতে দেরি করিনা, কিন্তু যেই জিনিসটা না আমরা পরকালে বাঁচতে পারবোনা সেই জিনিসের প্রতি কেনো এতো অবহেলা? আমরা ওজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ নিয়ে সচেতন হলেও ঈমানের ক্ষেতে তার উল্টো। কি কি কারণে আমাদের ঈমান চলে যেতে পারে এসব আমরা জানিনা। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ঈমান নিয়ে প্রাথমিক পর্যায়ের ধারনা দেওয়ার জন্য উম্মাহর যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল মালেক সাহেব " ঈমান সবার আগে" বইটি লিখেছেন এখানে তিনি খুবই সাবলীল ভাবে তুলে ধরেছেন ঈমান ...