Posts

Showing posts with the label ব্যবসা

হিউম্যান ল্যাব : মাহফুজ সিদ্দিকী হিমালয় | Human Lab : Mahfuz Siddiqui Himalaya

Image
বই : হিউম্যান ল্যাব লেখক : মাহফুজ সিদ্দিকী হিমালয় প্রকাশনী : আদর্শ বিষয় : ব্যবসা ও বিনিয়োগ, ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি পৃষ্ঠা : 344, সংস্করণ : 1st Published, 2019 আইএসবিএন : 9789848040591 মানুষ খুঁজি, মানুষে বাঁচি  সময় সেচি সাধনায় যাচি  কল্পনা, কৌতূহল, কৌশল মননে-শ্রবণে মৌষল   মনোযোগ গেছে ধনোযোগ মাগে, ৭ ইঞ্চি স্ক্রিনে উঠে আর নামে, সাড়ে ৭ হাজার ট্যাব  মানুষ ভাসছে ফানুস বাবলে, রিউমার নয় হিউমার আসলে মৌনতা ক্লাবে ভাবনাগুলো ভবের হিউম্যান ল্যাব।  প্রথম ত্রিশ বছর হওয়া উচিত পর্যবেক্ষণ আর পরিভ্রমণের। একত্রিশতম জন্মদিনে প্রত্যেক বোধসম্পন্ন মানুষের জীবনের লক্ষ্য রচনা লিখে যাচাই করা উচিত কোথায় সে আছে, কোথায় সে যেতে পারে। জীবিকাকে জীবন ভাবার ভুল করিনি বলেই ‘শুনতে চাই’ এটাই জীবনের লক্ষ্য নির্ধারণ করি ত্রিশ পেরুনোর পর। কিন্তু ‘শুনতে চাই’- এটাই যদি জীবিকা বানিয়ে ফেলি?  প্রায় প্রত্যেক কোম্পানি তাদের বিজনেস প্রোফাইল বা ব্রোশিউর বানায়। মানুষ আগ্রহ আর উৎসাহ নিয়ে কোনো কোম্পানীর প্রোফাইল কিনে পড়েছে বই হিসেবে, পৃথিবীর ইতিহাস কি এমন ঘটনার সাক্ষ্মী হতে চায়? ‘শুনতে চাওয়াই’ ...

১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া pdf (বাংলা) জিম ব্লাইথ | 100 Great Marketing Ideas by Jim Blythe pdf download

Image
১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া পিডিএফ ডাউনলোড #১ বেস্টসেলার মার্কেটিং ও সেলিং লেখক : জিম ব্লাইথ প্রকাশনী : নন্দন বিষয় : মার্কেটিং ও সেলিং পৃষ্ঠা : 192, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon 2020 অনুবাদ : এম এস আই সোহান, হাসান আযীয অনলাইন/অফলাইন মিলিয়ে দেশে এখন ব্যবসায়ী ও উদ্যোক্তার সংখ্যা নেহায়েত কম না। কিন্তু অনেকেরই মার্কেটিং নিয়ে জানাশোনা কম। প্রমোশন বলতে বুঝি, স্রেফ ফেসবুক বুস্টিং। কিন্তু ব্যবসা কেবল প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে হয় না। দরকার উপযুক্ত ব্র‍্যান্ডিং এবং মার্কেটিং। এই বইয়ের লেখক ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারের মার্কেটিং বিভাগের প্রফেসর হলেও এই বইতে তিনি কোনো জটিল তত্ত্ব নিয়ে আসেননি। বরং সহজ ও মজা করে বলে গেছেন ১০০ টি চমৎকার মার্কেটিং আইডিয়া। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এগুলো কোনো থিয়োরিটিক্যাল কেতাবি আইডিয়া না। প্রতিটা আইডিয়াই তিনি নিয়েছেন বিশ্বের নামকরা বিভিন্ন ব্র‍্যান্ডের স্ট্র‍্যাটেজি বা ক্যাম্পেইন থেকে। এ তালিকায় আছে, বিএমডব্লিউ, ডিএইচএল, র‍্যাডিসন, রেমিংটন, ভক্সওয়াগন’র মতো জায়ান্ট প্রতিষ্ঠানও। বইয়ের প্রতিটা আইডিয়ার ক্ষেত্রে প্রথমে তিনি আইডিয়ার ব্যাপারে ধারণা দিয়েছেন। ...

হালাল মার্কেটিং - Halal Marketing লেখক : প্রলয় হাসান (বইটি সম্পর্কে জানুন)

Image
হালাল মার্কেটিং - Halal Marketing লেখক : প্রলয় হাসান প্রকাশনী : আদর্শ বিষয় : মার্কেটিং ও সেলিং পৃষ্ঠা : 216, কভার : হার্ড কভার আইএসবিএন : 9789849665908, ভাষা : বাংলা হালাল মার্কেটিং কি? 'হালাল মার্কেটিং' বলতে বোঝানো হয়েছে, একজন ক্রেতার পণ্য কেনা ও ব্যবহার করার ক্ষেত্রে ধর্মের সরাসরি প্রভাব রয়েছে। কাজেই, ধর্মকে প্রাধান্য দিয়ে প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করলে এটি অপেক্ষাকৃত বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সাধারণত মুসলমান ক্রেতা কিংবা বিক্রেতা পণ্য ক্রয়-বিক্রয়ের সময় ‘হালাল’ বিষয়টিকে প্রাধান্য দেন— উভয় পক্ষেরই চূড়ান্ত উদ্দেশ্য থাকে পরকালকে ঘিরে, যা অন্য কোনো মার্কেটিং দর্শনে নেই। বাংলাদেশে এথিক্যাল মার্কেটিং ও সাসটেইনিবিলিটির যে চর্চা, তা বর্হিবিশ্বের তুলনায় কম। এই বইয়ে লেখক বেশ কয়েকটি উদাহরণ এবং সংক্ষিপ্ত কিছু কেস স্টাডি তুলে ধরেছেন। সাথে এও বলেছেন— কেন ও কিভাবে শুধু পরিবেশ সচেতনতাই একটি প্রতিষ্ঠানকে এনে দিতে পারে মোটা অংকের মুনাফা। ব্যবসায়ে নৈতিকতা চর্চা এবং পরিবেশ-সচেতনতার সাথে ইসলামের সরাসরি সম্পর্ক থাকায় এই দুটি অধ্যায়কেও এই বইয়ে যুক্ত করা হয়েছে। হালাল মার্কেটিংয়ে...

শেয়ার ক্রয় বিক্রয়ে ইসলামের বিধান ! শেয়ার বাজারের ইতিহাস

Image
         শেয়ার ক্রয়-বিক্রয় رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، الحمد لله وعلى اله واصحابه اجمعين، وعلى كل من تبعهم باحسان الى يوم শেয়ার ক্রয়-বিক্রয় বর্তমান যুগের বাণিজ্যে এক নতুন লেনদেনের সংযোজন হয়েছে, যাকে পরিভাষায় ‘শেয়ার’ (Share) বলে। যেহেতু বিগত শতাব্দীর শেষের দিকে শেয়ারের প্রচলন শুরু হয়েছে তাই পূর্ববর্তী ফকীহগণের লিখনীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। তাই এখানে শেয়ার এবং স্টক এক্সচেঞ্জে চলমান কিছু লেনদেন সম্পর্কে আলোচনা পেশ করছি। শেয়ার বাজারের সূচনা  প্রথম যুগে কয়েক ব্যক্তির মাঝে যে ‘শিরকাত’ (অংশীদারিত্ব) হতো তাকে বর্তমান পরিভাষায় পার্টনারশিপ (Partnership) বলা হয়। কিন্তু গত দুই তিন শতাব্দী ধরে এক নতুন কারবারের সূচনা হয়েছে, যাকে জয়েন্ট স্টক কোম্পানী (Joint Stock Company) বলা হয়। এর কারণে ব্যবসায় নতুন রূপ ধারণ করেছে এবং শেয়ার ক্রয়-বিক্রয়ের নতুন মাসআলা সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী অসংখ্য স্টক মার্কেট (Stock Market) শেয়ারের ব্যবসা করছে এবং এসব স্টক মার্কেটে কোটি কোটি বরং বিলিয়ন বিলিয়ন টাকা-ডলারের লেনদেন হয়ে থাকে। শেয়ার...

রিযিক নির্ধারিত উপার্জন আপনার দায়িত্ব - শাইখ আলী তানতাভী (রিভিউ)

Image
রিযিক নির্ধারিত উপার্জন আপনার দায়িত্ব #৬ বেস্টসেলার ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি লেখক : শাইখ আলী তানতাভী প্রকাশনী : হুদহুদ প্রকাশন বিষয় : ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি ◉ প্রারম্ভকথনঃ . ❝আমার রিযিক ও কেড়েছে...❞, ❝তার রিযিক সে ছিনিয়ে নিয়েছে...❞ - এরকম নানান কথা অহরহ আমাদের কানে ভেসে আসে। আসলেই কি মানুষের রিযিক মানুষ ছিনিয়ে নিতে পারে? সাধ্য আছে মানুষের এ কাজ করার? আসুন একটু আলোকপাত করা যাক আলী তানতাবীর ❝রিযিক নির্ধারিত উপার্জন আপনার দায়িত্ব❞ বই থেকে! • ▣ কি নিয়ে বইটি? . রিযিক নিয়ে মানুষের ভুল ধারণা, হতাশা কাটিয়ে ওঠার এবং হাদিস ও তাওয়াক্কুলে ভরপুর শিক্ষনীয় ঘটনাবলির অবতারণিকা নিয়েই মূলত বইটি। • ▣ কি কি পাবেন বইতে? . ✦ রিযিকের আসল সংজ্ঞা জানতে পারবেন পাঠক এ বই থেকে।  ✦ রিযিকের রহস্য, এ সম্পর্কিত বিশ্বাস ও তাওয়াক্কুল নিয়ে সংক্ষেপে মনে দাগ কেটে যাওয়ার মতো আলোচনা। ✦ আপনার রিযিক কেড়ে নেয়ার মতো সাধ্য কারও নেই, যা পূর্ব নির্ধারিত, এ সম্পর্কে ক্লিয়ার কাট একটা মাইন্ডসেট বসে যাওয়ার মতো কথামালা পেয়ে যাবেন এ বইতে, ইন শা আল্লাহ!  • ▣ অভিমতঃ . বইটির ভেতরের কাগজ, রঙিন প্রিন্ট, পেপার কোয়ালিটি, রত্ন সম...

ইসলামের অর্থব্যবস্থা : মাওলানা আব্দুল্লাহ মাসুম

Image
ইসলামের অর্থব্যবস্থা #৭ বেস্টসেলার ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি লেখক : মাওলানা আব্দুল্লাহ মাসুম প্রকাশনী : আইএফএ কনসালটেন্সি লি. বিষয় : ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি পৃষ্ঠা : 558, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021 আমল কবুল হওয়ার জন্য রোজগার হালাল হওয়া জরুরী। কিন্তু আমরা কি নিশ্চিতভাবে বলতে পারব, আমাদের সব আয়-রোজগার হালাল? আধুনিক বিশ্বে নিত্যনতুন পণ্যের পাশাপাশি তৈরি হচ্ছে লেনদেনের নিত্যনতুন পদ্ধতি। কীভাবে বুঝবেন, আপনার লেনদেন শতভাগ হালাল-পদ্ধতিতে হচ্ছে? . ‘ইসলামের অর্থব্যবস্থা’ বইয়ের শুরুটা এখান থেকেই। ইসলামিক ফাইন্যান্স নিয়ে উন্নত বিশ্বে অনেক গবেষণা হয়। সেই তুলনায় আমাদের জানাশোনা খুব কম। হালাল ইনকাম বলতে আমরা শুধু সুদ, ঘুষ না খাওয়া বুঝি। অথচ ইসলাম আরও স্বচ্ছ দিকনির্দেশনা দেয়। যারা ইসলামের অর্থব্যবস্থাকে বেসিক থেকে জানতে চান, আয়-ব্যয়ে হালাল-হারাম অনুযায়ী চলতে আগ্রহী, শরীয়ার আলোকে ব্যবসায়িক সব লেনদেন করতে চান, সর্বোপরি ইসলামী অর্থব্যবস্থা নিয়ে গবেষণা ও পড়াশোনা করতে আগ্রহী, তাদের বইটি চমৎকার গাইডবুক হবে। . বইটির লেখক মুফতি আব্দুল্লাহ মাসুম প্রায় ৭ বছর যাবত তৃণমূল থেকে অর্থনৈতি...

উদ্যোগে সফল না হলে কী করবেন ? - ইউ মাস্ট ডু বিজনেস

Image
photo from facebook উদ্যোগে সফল না হলে কী হবে? লেখক : শাইখ ড. তাওফিক চৌধুরি ‘ সফলতা না পেলে কী হবে? ব্যর্থতার ভয় থেকে বেরিয়ে আসব কীভাবে? ’–এরকম অনেক প্রশ্ন আছে। আচ্ছা ! কেউ গাড়ি চালাতে গেলেও তো মারা যেতে পারে। এমনও তো হতে পারে, আপনি সুন্দরমতো রাস্তা দিয়ে হাঁটছেন, আচমকা পাশের বিল্ডিংটা আপনার গায়ে ভেঙে পড়ল কিংবা সাধারণ কোনো খাবার খেয়েই জীবাণু সংক্রমিত হয়ে আপনি মারা গেলেন! বাসে, ট্রেনে বা বিমানে চড়েছেন; হঠাৎ এক্সিডেন্টেও তো মারা যেতে পারেন ইত্যাদি ইত্যাদি এমন প্রতিদিনের সমস্ত কাজ, সমস্ত জায়গা, যেকোনো কিছুতে, যেকোনো জায়গায় ও যেকোনো সময়ে আপনার সঙ্গে ভয়ংকর কিছু ঘটে যেতে পারে। তাই বলে কি আপনি ঘরে বসে থাকবেন? বাইরেই বের হবেন না? কিন্তু এতেও তো স্বস্তি নেই; ঘরের ভেতরেও তো কতকিছু ঘটতে পারে! প্রশ্ন হলো, এর শেষটা কোথায়? আপনি কি শুধু ভয়ই পেয়ে যাবেন? যারা ভয় পাওয়ার, তারা সব সময় সব জায়গাতেই ভয় পাবে।  নিজেকে ঘরের কোনায় বন্দি করে রাখার মতো চিন্তা-ভাবনার সমস্ত দরজা-জানালা বন্ধ করে মস্তিষ্ককে উপার্জনের বেলায় গড়পড়তা স্রোতে ভাসিয়ে দিয়ে গা এলিয়ে বসে থাকবে। মূলত আশংকার বিষয়...

সম্পদ গড়ার কৌশল (একজন মুসলিম উদ্যোক্তা হালাল পন্থায় যেভাবে সম্পদ গড়বেন) (short pdf)

Image
সম্পদ গড়ার কৌশল (একজন মুসলিম উদ্যোক্তা হালাল পন্থায় যেভাবে সম্পদ গড়বেন) #১ বেস্টসেলার ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি লেখক : উমার সুল প্রকাশনী : সন্দীপন প্রকাশন বিষয় : ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি পৃষ্ঠা : 220, কভার : পেপার ব্যাক শুরুর কথা........ আপনি কি ধনী মুসলিম হতে চান? সফল মুসলিমদের নাম ও কর্মগাঁথা জানতে ইচ্ছুক? তাহলে ঠিক জায়গাতেই এসেছেন। আপনাদের পরিচয় করিয়ে দেবো বিশ্বের সবচেয়ে মেধাবী কয়েকজন মুসলিম উদ্যোক্তার সাথে। নিজেদের সাফল্যের রহস্য আপনাদের সাথে ভাগাভাগি করবেন তারা। ব্যবসার জগত প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ ও কঠিন। এই ময়দানের সাফল্য সম্পর্কে অনেক লেখক প্রচুর কাজ করেছেন। সফল উদ্যোক্তাদের জীবনী সংক্রান্ত বইও প্রচুর। কিন্তু এসব তথ্য মুসলিম পাঠকের পূর্ণ প্রয়োজন মেটাতে অপারগ। কারণ সাফল্যের বিরাট অংশ নির্ভর করে মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিক মূল্যবোধের ওপর। মুসলিম উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করা বই এটিই প্রথম। আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সাফল্য বাগিয়ে নিতে তারা কী এমন করছেন? এরকম চল্লিশ জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তারই ফলাফল এই বই। আয়, প্রভাবশালীতা ও নিজস...

সুদ হারাম, কর্জে হাসানা সমাধান লেখক : মোহাইমিন পাটোয়ারী

Image
সুদ হারাম, কর্জে হাসানা সমাধান লেখক : মোহাইমিন পাটোয়ারী প্রকাশনী : ম্যাসেজ পাবলিকেশন্স বিষয় : ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি পৃষ্ঠা : 200, সংস্করণ : 1st Published, 2022 আইএসবিএন : 9789849640301 কেন এই বই? সুদ হারাম, সুদের ৪টা প্রকারের নাম বলতে পারবেন? আপনি যদি না জানেন কী কী কারণে ও কীভাবে লেনদেন করলে সুদ হয়, তাহলে সুদ থেকে বাঁচবেন কী করে? দ্বীনের হালাল-হারামের জ্ঞান অর্জন আপনার উপর ফরজ, সেই ফরজটা কি তাহলে অর্জিত হয়েছে? কখনো টাকা ঋণ নিয়েছেন? কাউকে ঋণ দিয়েছেন? সুদ খেয়েছেন কখনো? সুদ দিয়েছেন? সুদ দিলে বা নিলে কি ক্ষতি হয় জানেন? এত মানুষ সুদে জড়িয়ে পড়ছে কেন? সুদ এত 'উপকারি', তাহলে বাড়ছে কেন দরিদ্রতা?! কর্জে হাসানা কী? কর্জে হাসানা দিলে কি কারো ক্ষতি হয়? কর্জে হাসানা দিলে সমাজ আর সংসারের উন্নতি কীভাবে হয়? কর্জে হাসানা দিলে কি সমাজ সুদমুক্ত হবে? শুধু টাকা দিয়েই কর্জে হাসানা হয়, নাকি সোনা-রুপা-চাল-ডাল দিয়েও হয়? দেশে হাজার কোটি টাকার কর্জে হাসানা ফান্ড থাকলে কী হত? দুনিয়াতে কি বড় কোনো কর্জে হাসানা ফান্ড আছে? কীভাবে কাজ করে তারা? উত্তরগুলো বইয়ের ভেতর...       ...