নৈর্ঋত : জাহিদ হোসেন | Noirito By Jahid Hosen
বইঃ নৈর্ঋত লেখকঃ জাহিদ হোসেন প্রথম প্রকাশঃ মার্চ ২০২২ প্রচ্ছদঃ মাহতাব রশীদ অলংকরণঃ ওয়াসিফ নূর পৃষ্ঠা সংখ্যাঃ ৫২০ মূল্যঃ ৭০০ টাকা গ্রিক মিথলজি অনুসারে, প্যান্ডোরা পৃথিবীর সর্বপ্রথম নারী। অলিম্পাসের দেবদেবীরা তাকে বিভিন্ন গুণ দিলেন, দেবতারাজ জিউস দিলেন কৌতুহল, আর একটি রহস্যময় বাক্স- সাথে নির্দেশ এই যে, বাক্সটি কোনোভাবেই খোলা যাবে না। নিষিদ্ধ বলেই হয়তো, কৌতুহল না আটকাতে পেরে প্যান্ডোরা একদিন বাক্সটি খুলে ফেলেন, সাথে সাথে বাক্সের ভেতর বন্দি থাকা দুঃখ, শোক, জরা, লোভ একে একে বেরিয়ে এসে সৃষ্টি করে বিপর্যয়। প্যান্ডোরা পরিস্থিতি সামাল দিতে বাক্স আটকে ফেলেন, আর বাক্সের সবচেয়ে নিচে থাকা আশা তখন বাক্সে আটকে যায়। প্যান্ডোরার বাক্সের এই কাহিনির সাথে মিথিলা ফারজানার মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে, যেখানে প্যান্ডোরার বাক্স মিথ আর মিথিলা ফারজানা বাস্তব পৃথিবীর মানুষ! শুরুটা একটি মৃত্যুকে ঘিরে। মিথিলা ফারজানা নামের এসএসসি পরীক্ষার্থীর খন্ডিত লাশ পাওয়া যায়। হাত পা মাথা কাটা, পরিচ্ছন্নভাবে বস্তার মোড়কে সাজিয়ে ট্যাগও লাগিয়ে দেওয়া, সাথে ২৯টি লেজবিহীন টিকটিকি, একফোঁটা রক্তও অবশিষ্...