⦁ বইয়ের নাম: 'কিতাবুল ইলম' ⦁ লেখক: ইমাম মুহাম্মদ বিন সালিহ আল-উসাইমীন। ⦁ অনুবাদক: মোজাফ্ফার বিন মুকছেদ ও আব্দুর রাযযাক বিন আব্দুর রশীদ। ⦁ প্রকাশনায়: মাকতাবাতুস সুন্নাহ। ⦁ পৃষ্ঠা সংখ্যা : ২৫৬। ⦁ নির্ধারিত মুল্য : ২০০ টাকা মাত্র। Akhtar Bin Amir(36)(review credit) ❒ ভূমিকা: 'ইলম' মহান আল্লাহ্ প্রদত্ত এক অফুরন্ত নেয়ামাত, যা জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এই নেয়ামাত থেকে আস্তে আস্তে যুবসমাজ মাহরুম হয়ে যাচ্ছে। কারণ আমাদের মধ্যে ইলম অর্জন, ইলমের চর্চা ও এর প্রচার-প্রসারের আকাঙ্ক্ষা দিনকে দিন বিলুপ্ত হচ্ছে। এবং আমরা ক্বুরআন ও হাদীসের ইলমকে শুধু উলামাদের জন্য খাস মনে করছি। অথচ উলামারা হলেন ইলম এর পথচারী । যাদের কাজ হলো উম্মাহর কাছে এই ইলমকে পৌঁছে দেয়া এবং ইলমের আলো দিয়ে সমাজকে অজ্ঞতা ও মূর্খতার হাত থেকে রক্ষা করা। কিন্তু একজন মুসলিম হিসেবে আমার-আপনার যতটুকু ইলম থাকা প্রয়োজন, ততটুকু কি রয়েছে? জানার দিগন্ত উন্মুক্ত থাকলেও আমাদের আগ্রহ তেমন নেই বললেই চলে! অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "যে ব্যক্তি ইলম অর্জনে কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ্ তা'আলা তার...