Posts

Showing posts with the label Shumon Kumar

boi :- Narijonom by Shumon Kumar (নারীজনম) book review

Image
বইয়ের নাম : নারীজনম বইয়ের ধরণ : উপন্যাস লেখক : সুমন কুমার প্রকাশনা প্রতিষ্ঠান: ভাষাচিত্র প্রকাশ সাল : ২০২০ মুদ্রিত মূল্য: ৩০০ টাকা প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ পৃষ্ঠা সংখ্যা : ১৬৬ -------------------------------------------------------- নারী-নদীর বুকে দাঁড়িয়ে পুরুষ মাঝির জবানিতে "নারী জীবন' নামক তরণীর দোদুল্যমান ছুটে চলার গল্প, 'নারীজনম' ।যে জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে নানা সম্ভাবনা ও অনিশ্চয়তা।অপর দিকে, নারী জীবনের নিশ্চয়তা হিসেবে আছে পুরুষতান্ত্রিক সমাজে নারীর দেহের চাহিদা, দেহসৌষ্ঠবের সৌন্দর্য ও তার যথেচ্ছ ব্যবহার, প্রতারণা ও প্রতারিত হবার গল্প, স্বার্থত্যাগ সমেত আত্মত্যাগ, সমঅপরাধে নারী অপরাধীর প্রতি সমাজের কটুক্তি এবং তারচে অত্যুক্তি ! এমনকি লেখক ও শিল্পীদের কাজে 'নারী' চরিত্র নির্মাণে নিষ্ঠুর ও নির্দয়তার স্পষ্ট ছাপও লক্ষনীয়। যেমনটি উপন্যাসিক নিজেই বলেছেন তাঁর সৃষ্টকর্মে- 'নির্দয় না হওয়া পর্যন্ত শিল্পী উৎকর্ষের চূড়ান্তে পৌঁছে না। যে কাঁদছে শিল্পী তাকে আরো কাঁদায়। যে বেঁচে যেতে পারতো তাকে প্ররোচিত করে আত্মহত্যায়। লজ্জা অপমানে জর্জরিত যে ...