Posts

Showing posts with the label শানজানা আলম

নিমজ্জিত জলপুষ্প - শানজানা আলম | Nimojjito Jolpushpo

Image
বই: নিমজ্জিত জলপুষ্প লেখক: শানজানা আলম প্রকাশনী: অন্যপ্রকাশ প্রকাশকাল: একুশে বইমেলা ২০২২ প্রচ্ছদ: মো. সাদিতউজজামান মুদ্রিত মূল্য: ২৫০ টাকা এই ফুলগুলো, এরা গাছে থাকে যখন তখন এর এক সৌন্দর্য, আর যখন জলে নিমজ্জিত হয়ে, ভাসে আর ডোবে, তখন তার আরেক অপরূপতা তৈরি হয়। তখন সে হয় নিমজ্জিত জলপুষ্প।” নিমজ্জিত জলপুষ্প’ উপন্যাসিকাটি নব্বই দশকের শেষের প্রেক্ষাপটে লেখা। পিরোজপুর জেলার ছোট্ট একটি গ্রাম মুক্তারকাঠিকে কেন্দ্র করে উপন্যাসিকাটি রচিত হয়েছে। বইটির শুরুতে দেখা যায়, রুহুল আমিন নামের এক যুবক নবু তালুকদারের বাড়িতে যায়। নবু তালুকদার মুক্তারকাঠি গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। গ্রামে বিশাল সহায়-সম্পত্তির পাশাপাশি তার একটি ইটভাটাও আছে। রুহুল আমিন ইটভাটার ম্যানেজার পদে যোগদান করে। ইটভাটার শ্রমিকদের রান্নার কাজ নেয় ফুলবানু আর টুনির মা। নবু তালুকদাদের মেয়ে খুশবুজানের গৃহশিক্ষক কবিসাহেব। কবিসাহেব উদাস প্রকৃতির ছিলেন। খুশবুজান ছোট থেকেই দাদি আর পিতার কাছে থেকে মানুষ হয়। খুশবুজানের মা কোথায় ছিলেন? তার সাথে কি হয়েছিল? তালুকদার বাড়ির ভেতরে কি রহস্য লুকিয়ে ছিল? আর ইটভাটার কাজ কি মসৃণ গতিতে চলছিল নাকি ...

আমি তোমাকেই বলে দেবো - শানজানা আলম | I will tell you - Shanzana Alam

Image
বই: আমি তোমাকেই বলে দেবো লেখক: শানজানা আলম  প্রকাশনী: বায়ান্ন প্রচ্ছদ: মোঃ সাদিতউজজামান নামলিপি: গালিব সর্দার মূদ্রিত মূল্য: ৬০০ টাকা প্রকাশকাল: নভেম্বর, ২০২০ আমি তোমাকেই বলে দেবো বইটিতে ৫ টি উপন্যাসিকা রয়েছে। সবগুলো উপন্যাসিকাতে- ই প্রেমকে প্রাধান্য দেয়া হয়েছে। শুধু তোমারই জন্য: গল্পটিতে প্রথমেই দেখা যায় আবির- নিলী হুট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তারা কেউ এই বিয়ের কথা জানত না , পরিবারের কথা রেখেই তারা এই বিয়ে করতে রাজি হয়। বিয়ের পর আবির- নীলির মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। কিন্তু, নীলির মা এই বিয়েটি মেনে নিতে পারে নি এবং বিয়ের পর আবির- নীলির যোগাযোগ, তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে কিছুই জানতেন না। তিনি নীলিকে এই বিয়ে থেকে বের করে আনতে চায়। শেষ পর্যন্ত কি আবির- নীলির বিবাহ বিচ্ছেদ হয়েছিল? বইয়ের মধ্যে এই গল্পটি আমার সবচেয়ে পছন্দের ছিল। আবির- নীলির বিয়ে, তাদের বিয়ের পরবর্তী সম্পর্ক, নীলির মায়ের মনোভাব- লেখিকা খুব সুন্দর করে বর্ণনা করেছেন। গল্পে শেষ দুইটি পর্ব- ও অনেক সুন্দর ছিল। অসাধারণ একটি গল্প 'শুধু তোমারই জন্য'।  রোদের চিঠি: ১৬ বছর বয়সী স্কুল পড়ুয়া নিশা প্রেমে পড়...