কৃষ্ণবেণী PDF - সায়ন্তনী পৃততুণ্ড | Krishnaveni - Sayantani Prittunda
"গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।" কাজী নজরুল ইসলামের "মানুষ" কবিতাটি আমার অনেক পছন্দের। আমি প্রায় এই কবিতা পড়ি। আর ভাবি মানুষ তো মানুষের জন্যই। সবার আগে সে মানুষ তারপর ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী সব কিছু। তবুও মানুষে মানুষে অনেক ভেদাভেদ। সমাজে মানুষ এক সাথে বসবাস করে। তার জন্য তারা এক এক সমাজে এক রীতিনীতি চালু করেছে। ভাগ হয়েছে। ধর্ম আলাদা হয়েছে। কিন্তু মানুষ তো আলাদা হয়নি। ধর্ম আর সমাজের কারণে আজ আমাদের কত কিছু দেখতে হয়৷ আমার দেখি হানাহানি খুন আর মৃত্যু। তবে কেন এই ধর্ম আর সমাজ। যেখানে শান্তিই নেই। তাহলে সমাজ আর ধর্মের দরকার নেই। আজ যে বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আমি এক বসায় পড়েছি। পড়ার ঘটনাটি চমৎকার বলা যায়। আসলে মানে প্রাণে আমি একজন বাইকার। তো বাইক সার্ভিসে যেতে হয়। নিয়মিত সার্ভিস দরকার। তাই আজও গিয়েছিলাম। আমি সেখানে গেলে একটা বই সাথে করে নিয়ে যাই পড়ার জন্য। কিন্তু আজকে আমি একটা পিডিএফ নিয়ে গিয়েছিলাম। গত কিছু দিন ধরে আমি ভারতীয় লেখিকা সায়ন্তনী পূতত...