দ্য পাপেট শো : লেখক এম . ডব্লু . ক্রেভেন | The Papet Show: Author M. W. Craven
বই : দ্য পাপেট শো লেখক : এম . ডব্লু . ক্রেভেন অনুবাদক : সায়েম সোলায়মান প্রকাশনায় : চিরকুট প্রকাশনী দাম : ৫০০ টাকা । রিভিউ ক্রেডিট : Asm Samiur Rahman কাহিনীর শুরুটা চেনা চেনা, একজন পুলিশ অফিসার দক্ষতায় যে অসামান্য কিন্তু ভাগ্যের ফেরে বা স্বভাব দোষে যার উপর ঝুলছে নিষেধাজ্ঞার আদেশ। কাজেই চাকরি ছেড়ে আমাদের নায়ক ওয়াশিংটন পো ফিরে গেলো নিজ বাসভূমে। নিস্তরঙ্গ জীবনে খুঁজে নিলো মানসিক শান্তি। কিন্তু মূর্তিমান অশান্তি হয়ে উপস্থিত স্টেফানি ফ্লিন, পো-কে তার চাইই চাই সহকারী হিসেবে। হাতে তার বিশেষ বার্তা- ওসমান ওয়ার্নিং, জীবনের উপর হামলা হওয়ার ঝুঁকি আছে ওয়াশিংটন পো-এর। কিন্তু, কেন হঠাৎ এই সমন? এক উন্মাদ ক্রমিক খুনি প্রাগৈতিহাসিক পাথুরে চত্বরে এনে খুন করছে নিজের শিকারদের। নির্যাতন শেষে পুড়িয়ে মারা সেইসব হতভাগ্যদের খুনের ব্যাপারে পাওয়া যাচ্ছে না কোনও সূত্র। কিন্তু, তৃতীয় খুনির পুড়ে কয়লা হয়ে যাওয়া দেহে ছুরির আঁচড়ে লেখা আছে ওয়াশিংটন পো-এর নাম আর পাঁচ সংখ্যাটি। কাজেই, সম্ভাবনা আছে পো-ই হতে যাচ্ছে ক্রমিক খুনির পঞ্চম শিকার। কাজেই পো-কে ফিরতেই হলো। কিন্তু, নিয়মের মধ্যে থাকার স্বভাব কি আর তার আছে?...