Posts

Showing posts with the label ইবাদত ও আমল

মুমিনের ৩৬৫ দিনের আমল - লেখক : শাইখ হামদান আল-হুমাইদি

Image
মানুষ বিপদের সম্মুখীন হয়। কষ্টে পড়ে তার জীবন।দয়ার প্রয়োজন হয় তখন।হতাশা আর নিরাশার দোলাচলে ভোগে সে। রহমতের প্রত্যাশায় ব্যাকুল হয়ে ওঠে তার হৃদয়। কিঞ্চিত দয়ার বাসনায় মুখিয়ে থাকে সে।  আল্লাহ তাআলা তখন মানুষকে নামাজ ও সবরের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। তালাশ করতে বলেছেন তাঁর রহমত ও দয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা আল্লাহর থেকে দয়া ও রহমত চাও। কেননা, আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন।  মহান আল্লাহ হলেন সর্বাধিক লজ্জাশীল এবং সবচেয়ে অধিক আত্নমর্যাদার অধিকারী। এমন উচ্চতর আত্নমর্যাদার কারণে বান্দা যখন তাঁর কাছে কিছু চায়,তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।  হজরত সালমান (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল ও আত্নমর্যাদাশীল। সুতরাং মানুষ যখন তাঁর কাছে দুই হাত তোলে, তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (সুনানু আবি দাউদ)  ব‌ই : মুমিনের ৩৬৫ দিনের আমল লেখক : শাইখ হামদান আল-হুমাইদি হজরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার (রহ)  অনুবাদ : সালিম আবদুল্লাহ পৃষ্ঠা : ৫৮৬...

মুমিনের ৩৬৫ দিনের আমল : শাইখ হামদান আল হুমাইদি রহ - muminer 365diner amol

Image
বই : মুমিনের ৩৬৫ দিনের আমল লেখক : শাইখ হামদান আল হুমাইদি রহ., হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার ছাহেব রহ. প্রকাশনী : দারুত তিবইয়ান বিষয় : সুন্নাত ও শিষ্টাচার, ইবাদত ও আমল পৃষ্ঠা : 592, কভার : হার্ড কভার ভাষা : বাংলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈনন্দিন জীবন কীভাবে কাটত, বাৎসরিক জীবন কীভাবে কাটত, ৩৬৫ দিন তিনি কীভাবে অতিবাহিত করতেন, বিশেষায়িত করতেন কোন দিনগুলোকে, কোন দিনগুলোতে আনন্দ উদযাপন করতেন, কীভাবে করতেন, মাধ্যম কী হত, তার পরিমাণ কতটুকু হত—এর সবই পূর্ণাঙ্গ একটি জীবনের জন্য আবশ্যকীয়। রাসুলুল্লাহর জীবনের ৩৬৫ দিনকে তুলে আনা হয়েছে এ বইটিতে। একজন মুমিনের জীবনের গোটা সময়টা স্বয়ংসম্পূর্ণভাবে পরিচালনার একটি নকশা তৈরি করে দেওয়া হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। সে অনুযায়ী জীবন গড়ে তুলতে পারলে, নবিজির মতো করে বছরের ৩৬৫ দিন অতিবাহিত করতে পারলেই তা হবে একটি পূর্ণাঙ্গ মুমিনচরিত। মুমিনের ৩৬৫ দিনের আমল বইটিকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি। প্রথম অধ্যায়ে দৈনন্দিন জীবনে নবিজির দিনলিপির অনুকূলে অর্থাৎ সারাদিনে নবিজির সুন্নাত অনুযায়ী মুমিনের দিনযাপন কেমন হবে তা তুলে ধরা হয়েছে। দ্...

জীবনকে কাজে লাগান লেখক : আহমাদ ইবনু উসমান আল-মাযইয়াদ | Jibonke Kaje Lagan

Image
বই : জীবনকে কাজে লাগান লেখক : আহমাদ ইবনু উসমান আল-মাযইয়াদ, ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ), মুহাম্মাদ ইবনু সুলাইমান আল-মুহান্না প্রকাশনী : দারুল ফালাহ বিষয় : ইবাদত ও আমল, প্রোডাক্টিভিটি অনুবাদক : আবদুল্লাহ জুবায়ের পৃষ্ঠা : 304, কভার : হার্ড কভার ভাষা : বাংলা জীবন কী? এ জীবন আমরা কেন পেলাম? পৃথিবীতে কী উদ্দেশ্যে আমাদের পাঠানো হয়েছে? এসব দার্শনিক প্রশ্নের উত্তর বহুকাল ধরেই মানুষ খুঁজে ফিরছে। অবশ্য যিনি আমাদের পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ-ই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন কুরআন কারীমে।  এ পৃথিবীতে মানুষকে পাঠানোর উদ্দেশ্য শুধু তাঁর ইবাদাত করা। স্রেফ এটুকুই, আর কিছু না। এই ইবাদাতের জন্যে তিনি আয়ুষ্কাল দিয়েছেন। সময়কে ভাগ করে দিয়েছেন বছর-মাস-সপ্তাহ ইত্যাদি এককে। এক সময়ের ওপর আরেক সময়কে শ্রেষ্ঠত্বও দিয়েছেন।আমাদের এই দুনিয়ার জীবন কিছু ঘণ্টা-মিনিট-সেকেন্ডের সমষ্টি মাত্র। সময়কে উপযুক্ত খাতে ব্যয় করা তথা ইবাদাতে বিনিয়োগ করার মধ্যেই দুনিয়ার জীবনের সার্থকতা। আর এটাই জীবনকে কাজে লাগানো। কুরআন-সুন্নাহ’র আলোকে জীবনকে কীভাবে কাজে লাগানো যায়, তার একটা প্র্যাক্টিকাল গাইডবুক ‘জীবনকে কাজে লাগান’ বইটি। প্রায় ৭০০...