যেমন ছিলেন মুসলিম মহীয়সীরা : এনামুল হক মাসউদ | Jemon Celen Muslim Mohioshira By Enamul Haque Masud
Title যেমন ছিলেন মুসলিম মহীয়সীরা Author এনামুল হক মাসউদ Publisher আল ইখলাস পাবলিকেশন্স Quality হার্ডকভার Edition 1st Published, 2022 Country বাংলাদেশ Language বাংলা ছবি : যেমন ছিলেন মুসলিম মহীয়সীরা আল্লাহ রাব্বুল আলামিন নারীজাতিকে অনেক মর্যাদা নসিব করেছেন । কারণ , নারীরা জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর, তাঁদের কোনেই প্রতিপালিত হয় ভবিষ্যতের বড় আলেম , মনীষী , জ্ঞানী – গুণী । তাই আদর্শ মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর দায়িত্ব অনেক বেশি । সন্তান গর্ভে থাকা অবস্থায়ই শিশু বেড়ে উঠতে থাকে । মায়ের আচার – আচরণের প্রভাব শিশুর ওপর পড়তে থাকে এবং সে হিসাবেই দুনিয়ার মানুষ এখন বড় বড় মনীষী আলেম এবং ওলিকে চেনে । মূলত তাঁদের মায়েদের প্রচেষ্টায়ই আল্লাহ তায়ালা তাঁদেরকে এমন উঁচু মর্যাদায় সমাসীন করেছেন । তাঁরা এমন মা ছিলেন , যাঁরা ভোগ – বিলাসিতা পরিহার করে , ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নিজের সন্তানদের দীনের আলোয় আলোকিত করেছেন । শৈশব থেকেই অন্তরে সৃষ্টি করেছেন পরকালের ভাবনা । তাঁদের তালিম – তরবিয়ত পেয়ে স্বভাবগতভাবেই সস্তানরা ন্যায়পরায়ণ , আমানতদার , সত্যভাষী এবং শরিয়তের অনুসারী হ...