Posts

Showing posts with the label Sri Parabat

বইঃ আমি সিরাজের বেগম -শ্রী পারাবত | রিভিউ

Image
সদ্য শেষ করলাম শ্রী পারাবত বাবুর ঐতিহাসিক এই উপন্যাসটি । শুরু থেকেই পাঠককে এক অদ্ভুত আকর্ষণে টেনে রাখতে সক্ষম বইটি । লেখকের প্রাঞ্জলভাষার প্রয়োগ, বর্ননা কৌশল , এবং সর্বোপরি সিরাজের বেগম লুৎফার নিজের জবানিতে বর্ণিত হাহাকার আমাদের সেই সময়ের ইতিহাসে নিয়ে গিয়ে দাঁড় করায় । এই উপন্যাসে নায়ক এবং নায়িকা একজনেই । তিনি হলেন লুৎফা । সিরাজ এখানে অনেকটাই পার্শ্ব চরিত্র । বস্তুত আমরা যখন সংগ্রামের কাহিনী, কোনো সম্রাটের বীরত্বের জয়গাঁথা ইতিহাসের পাতায় পড়ি, সেখানে কিন্তু সম্রাটদের আলোকছটায় অনেকটাই ম্লান হয়ে যায় অন্তঃপুরে থাকা বেগম বা রাণীদের কথা । এই উপন্যাস সেই কাহিনী তুলে ধরেছে । আসলে ইতিহাস সেই বেগম বা রাণীদের স্থান দেয়নি ।দিলেও সেটি খুব যৎ সামান্য । একদিকে নবাবরা যুদ্ধ, রাজ্য শাসনে ব্যাপৃত থাকায়, অনেকটাই উপেক্ষিত এবং একাকীত্বে ভরা জীবন বেশিরভাগ বেগমদের। তাঁদের মধ্যে অনেকেই কেবল দামি বস্ত্র আর মূল্যবান রত্ন খচিত অলঙ্কার পেলেই নিজেদের ধন্য মনে করে । বিলাসবহুল জীবনের সুখস্বাচ্ছন্দ্যই তাঁদের কাছে মুখ্য ।  স্ত্রী হিসেবে স্বামীর প্রতি তাঁদের কোনো টান বা আবেগ অনেকটাই হারিয়ে যায় সময়ের অগ্রগতির সাথে সা...