মর্কট মঞ্জিল : নিয়াজ মেহেদী - পাঠকের রিভিউ | Morkot Monjil By Niaz Mehedi
বই: মর্কট মঞ্জিল লেখক: নিয়াজ মেহেদী প্রকাশক: সতীর্থ প্রকাশনা মুদ্রিত মূল্য: ১৯০/= পৃষ্ঠা সংখ্যা: ১৬৮ প্রচ্ছদ: পার্থ প্রতিম দাস হোমিও ডাক্তার আলতাবের পসার খুব একটা খারাপ ছিল না এলাকায়। কিন্তু কোথা থেকে হরি উড়ে এসে জুড়ে বসল! বাচ্চা, বুড়ো সবাই ছুটছে তার কাছে। তার পুরোনো রোগীরা তো যাচ্ছেই। এমনকি তার স্ত্রীও অসুস্থ ছেলেকে হরির কাছে নেবার জেদ ধরেছে। কি এমন ধন্বন্তরি ঔষধ পেল সে? ওদিকে গ্রামের লোকজন বলাবলি করছে, রাতে নাকি আকাশে গামলা উড়তে দেখা যায়। অনেকের চোখেই নাকি পড়েছে। এর সাথে হরির কোনো যোগাযোগ নেই তো? #আমনুরার_নাম_রহস্য বউ পইপই করে বারণ করা সত্ত্বেও হরেকেষ্টর পাল্লায় পড়ে মদ গিলে বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরল লিয়াকত। এর ভিতর দারোগা এসে হাজির। সে নাকি কাল রাতে চুরি করেছে। যা বাবা! মাতলামি করেই কূল পায়নি, সে চুরি করবে কখন? দারোগা শাসিয়ে গেল সে যাতে বাড়ি থেকে কোথাও না নড়ে। কিন্তু সেই কথা শুনলে তো! সে গা ঢাকা দিতে যায় হরেকেষ্টর বাড়ি। ঐ গ্রামের প্রাচীন আম বাগানটা তার খুব মনে ধরে যায়। আম পেড়েও নিয়ে আসে। কিন্তু বাঁধ সাধে সুমতি। তাকে বলে প্রাচীন এক অভিশাপের কথা। লিয়াকত এসব পাত্তা দেয়...