আমরা হেঁটেছি যারা PDF লেখক : ইমতিয়ার শামীম | Amra Heteci Jara - Imtiar Shamim
বই : আমরা হেঁটেছি যারা PDF [last update 10/7/2022] লেখক : ইমতিয়ার শামীম প্রকাশক : পেন্ডুলাম পাবলিশার্স পৃষ্ঠাসংখ্যা : ১৫৮ ফাইল টাইপ : পিডিএফ ডাউনলোড মুদ্রিত মূল্য : ২৫০ ৳ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখক লেখিকা অনেক গল্প উপন্যাস লিখে গেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশ নিয়ে লেখায় হাত দিয়েছেন তাদের সংখ্যা তেমন একটা চোখে পড়েনা। এক্ষেত্রে ইমতিয়ার শামীম বেশ সাহসিকতার পরিচয় দেখিয়েছেন। 'আমার হেঁটেছি যারা' এই বইয়ের মধ্যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পরবর্তী তিন দশক সময়ে দেশের রাজনৈতিক অবস্থার রূপক বর্ণনা দিয়েছেন। উনিশো একাত্তর সালে তো শুধু পাকিস্তানী বাহিনী ছিলো। কিন্তু তাদের প্রস্থানের পর দেশে জলপাই বাহিনী, রক্ষী বাহিনী, রাত বাহিনী, লাল বাহিনী, রগকাটা বাহিনী, ইগল বাহিনী সহ আরও কত কত বাহিনীরা মাথাচাড়া দিয়ে উঠে। ক্ষমতার অপব্যবহার করে কেউ রাজনৈতিক দোহাই দিয়ে আবার কেউ ধর্মের দোহাই দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করেছে, অত্যাচার করে গেছে সাধারণ মানুষদের উপর। স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কিন্তু দেশের পরিস্থিতি একটুও বদলায় নি, বরং দিনকে দিন আরও খারাপ হচ্ছে।...