গভীর জালের রহস্য PDF বিনোদ ঘোষাল | Govir Jaler Rohosso PDF > Author Binod Ghoshal
ইন্টারনেট জগতের আমরা মাত্র ৪/৫% জানি। আর বাদবাকি... হ্যা, সাধারণ মানুষ বাদবাকি ৯৫/৯৬% এর কিছুই আমরা জানি না। এই ভাগটুকুকেই বলা হয় "ডার্কওয়েব।" গভীর জালের রহস্য বিনোদ ঘোষাল বিভা পাবলিকেশন (পশ্চিমবঙ্গ) প্রথম প্রকাশ - ২০১৭ জনরা - থৃলার বাংলাদেশে "ডার্কওয়েব" নিয়ে কোনো বই আমার চোখে পড়েনি। আর এ বইটা পশ্চিমবঙ্গের প্রথম "ডার্কওয়েব" নিয়ে লেখা বই। বলা বাহুল্য এটা অনেক ইনফর্মেটিভ থৃলার। গল্প যেভাবে এগিয়েছে... ইন্দ্র দেবের ছিমছাম পরিবার। স্ত্রী, ছোট্ট একটা মেয়ে আর ছোট ভাই অরণ্য। নেশা বলতে একটাই, কম্পিউটার গেমস। এই গেমের নেশা-ই একদিন টেনে নিয়ে গেলে ইন্টারনেটের এক অচেনা, অন্ধকার গলিতে। হাঠাৎ-ই নিরুদ্দেশ হলো ইন্দ্র। পুলিশের আশ্বাস বাণীতে বসে না থেকে ভাইকে খোঁজতে নামলো অরণ্য, সাথে বান্ধবী রিয়া। সূত্র ধরে ওরা-ও পৌঁছাল ইন্টারনেটের অন্ধকারে গলিতে। চেনা জানা Google কিংবা Yahoo কখনও এসব ভূলেও পা মাড়ায় না। সূত্র ধরে পাড়ি জমাতে ভূটানে। পিছনে লাগলো খুনি। ভাইয়ের রহস্য ভেদ করার আগে বাঁচাতে হবে নিজেকে। ক্রমেই রহস্য জটিল থেকে জটিলতর হচ্ছে। শেষ পর্ষন্ত কী সব রহস্যের জট খোলবে, নাকি সে ...