Posts

Showing posts with the label পত্রভারতী

ঈশ্বরের নষ্ট ভ্রূণ : লেখক সৈকত মুখোপাধ্যায়

Image
বই - ঈশ্বরের নষ্ট ভ্রূণ লেখক - সৈকত মুখোপাধ্যায় প্রচ্ছদ ও অলংকরণ - প্রদীপ্ত মুখার্জি  প্রকাশক - পত্রভারতী দাম - ২২৫ টাকা সদ্য শেষ করলাম বর্তমান সময়ের আমার অত্যন্ত প্রিয় লেখক সৈকত মুখোপাধ্যায়ের "ঈশ্বরের নষ্ট ভ্রূণ" বইটি। বইটিতে মোট ১২টি গল্প আছে,কোনো গল্পই যে ভীষণ ভয়ের যে তা নয়,কিন্তু প্রতি গল্প শেষেই একরকমের মিশ্র প্রতিক্রিয়া মনের মধ্যে বিরাজ করে যা বলে বোঝানো সম্ভব নয়। কোনো গল্প শেষে অনেকক্ষণ ভাবতে বাধ্য করে তো কোনোটি আবার গায়ে কাঁটা দিয়ে যায়,কোনোটি আবার অন্য দুনিয়া বা অন্ধকার জগতেও পৌছে। সবরকমের স্বাদ মিলিয়ে বারোটি গল্প যা একবার শুরু করলে বইটি শেষ না করে ছাড়া যাবে না।