Posts

Showing posts with the label সত্যজিৎ রায়

শঙ্কু সমগ্র - সত্যজিৎ রায়

Image
বইঃ শঙ্কু সমগ্র লেখকঃ সত্যজিৎ রায়। ধরণঃ সায়েন্স ফিকশন, চিরায়ত সাহিত্য প্রকাশনায়ঃ আনন্দ পাবলিশার্স প্রচ্ছদ মূল্যঃ ৪০০ টাকা গুড রিডস রেটিং: ৪.৬/৫ ব্যাক্তিগত রেটিংঃ ৫/৫ বাংলা সাহিত্যের সবথেকে আন্ডার রেটেড ক্যারেক্টার সম্ভবত প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। সত্যজিৎ রায়ের সৃষ্ট এই চরিত্র আমাদের নিজস্ব সুপারহিরো বললে ভুল হবে না। সব্যসাচী সত্যজিতের লেখা "বঙ্কুবাবুর বন্ধু" আমার পড়া বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন হলেও ১৯৬৫ সালে প্রথম প্রকাশিত প্রফেসর শঙ্কু তার "শঙ্কু সমগ্র" এর মাধ্যমে আমার জন্য সত্যিকারে সায়েন্স ফিকশনের জানালা খুলে দিয়েছে। কাহিনী সংক্ষেপ: "শঙ্কু সমগ্র" মূলত প্রফেসর শঙ্কুর নানান অভিযানের সংকলন। বিহারের গিরিডিতে চক্র প্রহ্লাদ ও ২৩ বছর বয়সী বেড়াল নিউটনকে নিয়ে বসবাসরত শঙ্কু চাইলেই বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারতেন, কিন্তু আবিষ্কারের নেশায় মাতোয়ারা ত্রিলোকেশ্বর শঙ্কু স্বাধীনভাবে গবেষনার জন্য দেশেই থেকে গেছেন। তবে মাঝেসাঝেই নানান দেশী গবেষক বন্ধুদের সাথে বেরিয়ে পড়েন নানা অভিযানে। আমরা প্রথমেই জানতে পারি প্রফেসর শঙ্কুর মঙ্গল...