বই অভিনেতা পাঠক অনুভূতি! : মুনীরা কায়ছান | Ovineta : Munira Kaysan Books
Title অভিনেতা Author মুনীরা কায়ছান Publisher শব্দভূমি প্রকাশনা Quality অরিজিনাল কপি ISBN 9789849377320 Edition ৪র্থ মুদ্রণ, ২০২১ Number of Pages 96 Country বাংলাদেশ Language বাংলা গত বেশকিছু বইমেলাতেই খুব বেছে বেছে বই কিনেছি । বইমেলা ফুরোলে আছে রকমারি। সত্যি বলতে কী, সেখানে বেছেবুঝে বই কিনতে আরও বেশী ভালো লাগে। মুনীরা কায়ছানের লেখা ‘অভিনেতা’ উপন্যাসটি রকমারি থেকেই কিনেছিলাম। বেশ অনেকদিন পরেই বইটা পড়া হলো আজকে। মুনীরা কায়ছান আর আমি দুজনে একটি ফেসবুক গ্রুপের (স্বপ্নের ধ্বনিরা) গ্রুপমেট। আমাদের সাথে আরও দুজন লেখিকাও আছেন। সত্যি বলতে কী, আমি অনেকটা এই কারণেই মুনীরার এই ‘অভিনেতা’র রিভিউ দিতে দেরি করছিলাম। একে তো গ্রুপমেট তার ওপরে আমি জানতাম তার লেখা আমাকে হতাশ করবে না। আর গ্রুপমেটের বইয়ের ভালো রিভিউ দেওয়াটাকে কেউ অন্যভাবে ধরে নিতে পারেন। তবে তাদের আশ্বস্ত করে জানাতে চাই, বই ভালো না লাগলে আমি আজকাল কিছু বলিই না। কিন্তু ভুলভাল তেল দিয়ে আমি দেশের চলমান তেল সঙ্কটের মাঝে নতুন সঙ্কট খাড়া করাতে চাই না। যা বলছিলাম... লেখিকার লেখার সাথে যতটুকু আমার পরিচয় ঘটেছে, তাতে এই বিশ্বাস জন্মেছে সে একজন জাত ল...