The Keeper of Lost Things - Ruth Hogan
Book - The Keeper of Lost Things Author - Ruth Hogan Genre - Fiction / Fantasy Personal rating - 4.5/5 "Charles Bramwell Brockley was traveling alone and without a ticket on the 14:42 from London Bridge to Brighton. The Huntley & Palmers biscuit tin in which he was traveling teetered precariously on the edge of the seat as the train juddered to a halt at Haywards Heath. But just as it toppled forward toward the carriage floor it was gathered up by a safe pair of hands." বইটির শুরুটা ছিলো ঠিক এভাবে। এরপর এক চমৎকার গল্পের শুরু....... এ্যান্থনি প্যারডু (Anthony Peardew) এর বয়স এখন সত্তরের বেশি। Peardew নামটি এসেছে ফ্রেঞ্চ শব্দ Perdu শব্দের উচ্চারন থেকে, যার ইংরেজি প্রতিশব্দ Lost অর্থাৎ পথভ্রষ্ট বা হারানো। ঠিক যেমন এ্যান্থনি নিজেই। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান দুটি জিনিস তিনি হারিয়ে ফেলেছিলেন অনেক বছর আগে। তাইতো এর প্রায়শ্চিত্ত হিসেবে বছরের পর বছর ধরে তিনি জমিয়েছেন এখানে সেখানে কুড়িয়ে পাওয়া বিভিন্ন বস্তু। চুলের বাধনি, ধাধার টুকরো, বোতাম, হাত মোজা, আংটি, ভাঙ্গা খেলনা থেকে শুরু...