Posts

Showing posts with the label তাসনিয়া আহমেদ বই

দুইশো তেরোর গল্প - তাসনিয়া আহমেদ | Duisho Teror Golpo

Image
বই : দুইশো তেরোর গল্প লেখক : তাসনিয়া আহমেদ প্রচ্ছদ : সানজিদা স্বর্ণা ও তাহমিদ রহমান জনরা : সমকালীন উপন্যাস ধরণ: স্ট্যান্ডার্ড সাইজ-হার্ডকাভার মলাট মূল্য : ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২২৪ "বাটালি আর হাতুড়ি দিয়ে ভেঙে মেয়েটার মাথার শক্ত খুলি সরানোর পর লালচে রঙের মেনিনজেসের আবরণ দেখা গেল। পাতলা পর্দাটা সরিয়ে দিতেই বের হয়ে এল ধূসর রঙের ব্রেইন। একটু আগে যে কামিজটা মেয়েটার আব্রু রক্ষা করছিল,সেই কামিজেরই ছেঁড়া অংশ দিয়ে একটু মুছে নেয়া হলো ব্রেইনটাকে। বিষের বোতল হাতে নেয়ার সময়ও মেয়েটা বোধহয় ভাবতে পারেনি, যে মস্তিষ্ক ব্যবহার করে সে আত্মহত্যার পরিকল্পনা করেছে, সেই মস্তিষ্ক মুছে নেয়ার জন্য ব্যবহার করা হবে সেই কাপড়টাই, যেটা সে মৃত্যুর সময় পরে ছিলো। এটা আমাদের দেখা প্রথম পোস্টমর্টেম। এই মেয়েটার সারা শরীর কেটেকুটে, পরীক্ষা করে খুঁজে বের করা হবে তার মৃত্যুর কারণ। আমরা গ্যালারিতে বসে আছি। আমাদের সামনে একটু দূরেই শক্ত সিমেন্টের টেবিলের ওপর মেয়েটার মৃতদেহ রাখা। হারান ডোম আর তার সহকারী আরেকজন ডোম মিলে তার রূপবতী দেহ ব্যবচ্ছেদ করে যাচ্ছে। বুকের ঠিক মাঝখান থেকে পেট পর্যন্ত দক্ষ হাতে ছুরিটা চালিয়ে দিলো হারান...

দুইশ তেরোর গল্প : লেখিকা তাসনিয়া আহমেদ | Duisho Terror Golpo By Tasnia Ahmed

Image
বইঃ দুইশো তেরোর গল্প লেখকঃ তাসনিয়া আহমেদ প্রচ্ছদঃ সানজিদা স্বর্ণা ও তাহমিদ রহমান প্রকাশনী: সতীর্থ প্রকাশনা জনরাঃ সমকালীন উপন্যাস পৃষ্ঠাঃ ২৩০ মুদ্রিত মুল্যঃ ৪০০ টাকা "গাইনির আজকের নাইটটা তুফানের মতো যাচ্ছে।  একটার পর একটা খারাপ রোগী আসছে। সিজার করতেই হবে, নইলে বাচ্চা-মা দুজনেই ঝুঁকিতে থাকবে, শুধু এইরকম রোগীই আছে তেরো জন; আর লেবার রুমে যারা নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করছে, তারা তো আছেই! দেরি করলে বাচ্চা বাঁচানো যাবে না এইরকম রোগী আছে সাত জন। আমাদের সার্জন মাত্র দুই জন; ওটি টেবিলও মাত্র দুইটা। একটার পর একটা অপারেশন হচ্ছে, যন্ত্রের মতো কাজ করে যাচ্ছেন আপুরা। অ্যাডমিশন রুমে অদ্রিজা একজনের পর একজন রোগী রিসিভ করেই যাচ্ছে। বসে এক কাপ চা খাবে, সেই সময়টাও সে পাচ্ছে না। দুই সার্জন আপুর সাথে যন্ত্রের মতো অ্যাসিস্ট করে যাচ্ছি আমি আর অভি। ওটি চলাকালীন যতোবার অভির সাথে চোখাচোখি হলো, ততোবার সে আমার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টি বিনিময় করলো। আমি সেই দৃষ্টির অর্থ জানি। গত চার ঘন্টা ধরে আমরা টানা অপারেশন থিয়েটারে কাজ করছি। বেচারা সিগারেট খাওয়ার সময় পায়নি। রাত দুইটা-তিনটার দিকে একবার ক্যান্টিনে গিয়ে সি...

দুইশো তেরোর গল্প : তাসনিয়া আহমেদ | Duisho Teror Golpo

Image
বই-দুইশো তেরোর গল্প লেখক-তাসনিয়া আহমেদ  প্রকাশনী -সতীর্থ প্রকাশনা Review : Rehnuma Hasan Rupoma পাঠ প্রতিক্রিয়া-  আমি আসলে রিভিউ লিখতে পারিনা,নিয়ম কানুনও জানিনা,প্রথম চেষ্টা আর কি!!🤣 যা লিখবো একান্তই মনের কথা,পড়ার পর আমার অনুভূতি..🥰 বইটা আসলে আমার গল্প,আমার মত আর সব ডাক্তারের গল্প,ওহ্ যারা আসলে হোস্টেলে থেকে মেডিকেল লাইফ পার করেছে তাদের গল্প..বইয়ের পরতে পরতে হোস্টেল লাইফের প্রায় বিস্মৃত কাহিনী গুলোর অবতারণা ছিল..তরু,অদ্রিজা,ইফা সবার সাথে কাঁদলাম, হাসলাম,মিলালাম..মনে হতে লাগলো,আরে বিভা তো ঠিক ওর মত,রিচি তো একদম এর মতো..আব্বু আম্মু যখন হোস্টেলে প্রথম রেখে আসলো,সেই অনুভূতি, সাথে শেষ চলে আসার দিনের সেই শূন্যতার অনুভূতি সবই পেলাম,আবার,প্রায় ৭ বছর পর!!! শেষ করার পরও রেশ কাটছিলোনা,মাথার ভিতর চক্কর দিচ্ছিলো প্রতিটি মোমেন্ট..ক্যান্টিনে আড্ডা,ক্যাডেভার (মৃত লাশ,শিখানোর জন্য ব্যবহৃত) ধরে পরীক্ষা দিয়ে হাত না ধুয়েই সিংগাড়া খেয়ে ফেলা,প্রতিটি আইটেম, কার্ড প্রফের আগের বিভীষিকাময় রাত গুলি,মগের পর মগ কফি সাবাড়,মুভি নাইট,খিচুড়ি নুডুলস রান্না,একেকজনের ব্রেকআপ/ঝগড়া /পরীক্ষা ফেইলের জন্য সবাই মিলে...