তুমি নামক প্রিয় অসুখ : লেখিকা মৌসুমী আক্তার
বইয়ের নাম - তুমি নামক প্রিয় অসুখ লেখিকা - মৌসুমী আক্তার প্রকাশনী - নবকথন প্রকাশনী প্রচ্ছদ - আদনান আহমেদ রিজন জনরা - রোমান্টিক রেটিং - ৮.৫/১০ রিভিউ দিয়েছেন : নবনিতা শেখ ✦বই কথা মৌ আপুর প্রথম বই এটা। এর আগেও আমাদের অনলাইনে অসংখ্য গল্প-উপন্যাস উপহার দিয়েছেন, তবে অফলাইনে এটাই প্রথম। আমাদের সবার প্রিয় চরিত্রদের নিয়ে এই বইটা। বিহান আর দিয়া-কে নিয়ে গল্প আমরা প্রায় অনেকেই পড়েছি। তো যারা পড়েছি, তাদের কাছে বিহান ভাই মানেই এক আকাশ ভালোবাসা। আর সেই ভালোবাসার মানুষটা বইয়ের পাতায়। ✦কাহিনী-সংক্ষেপ শুরুটা হয় ক্লাস নাইনে পড়ুয়া একটা মেয়ের শীতের সকালে পাওয়া একটা চিঠি দিয়ে। যদিও সে এই চিঠি প্রথম না, এর আগেও প্রায়শই পেয়েছে। অজ্ঞাত ঠিকানা থেকে আসতো। মামাবাড়ির সেই একরোখা ছেলেটার প্রতি ছিল তার ভীষণ ঝোঁক। সর্বদা তাকে কাছে পাওয়ার ব্যাকুলতা সেই বাচ্চা হৃদয়কে কাবু করে ফেলেছিল। তবে, সামনে গেলেই ভয় হতো। এজন্য এড়িয়ে যেত। কিন্তু মনের অজান্তেই তার মন দিয়ে ফেলে। কাহিনীটা এদের দুজনকে নিয়ে হলেও, এখানে আরও অনেক গল্প ছিল। না পাবার বেদনা, হারিয়ে ফেলার ভয়, বিচ্ছেদ যন্ত্রণা, বাবা মায়ে...