কয়লা - ইসরাত জাহান দ্যুতই | Coila Israt Jahan Dyuti
#কয়ল: # ইসরাত_জাহান_দ্যুতি নামকরণ প্রসঙ্গে : গল্পটা যখন ফেসবুকে আপু দিয়েছিল তখন নাম দেখেই একটা টান অনুভব করেছিলাম। ঐ টান থেকেই গল্পটা পড়া শুরু করা। পরবর্তীতে যত পর্ব গিয়েছে ততই বুঝতে পেরেছি যে কেন এই গল্পের নাম কয়লা।গল্পের নাম কয়লা শুধু গল্পের মূল চরিত্রগুলোকে পুড়িয়েই শেষ হয় নি সাথে সাথে সেই সময়টাতে পাঠকদেরকেও পুড়িয়েছে স্বার্থকভাবে। তাই গল্পের নাম কয়লা না হয়ে অন্য কিছু হলে আমার মতে একদমই মানাতো না। কাহিনী সংক্ষেপ : একজন কালো বর্ণের মায়াবতীকে ঘিরে এই গল্পের শুরু।সেই মায়াবতীর নাম কান্তা।কান্তার বাহ্যিক সৌন্দর্যের জন্য সে তার মা-বাবা সহ বেশ কিছু মানুষের কাছে অবহেলার পাত্র হলেও একজনের কাছে শুধুই ছিল তার প্রাণভ্রমরা।তাই তো সেই একজন তাকে ভালবেসে ডাকতো ভ্রমর বলে।সেই কেউ একজনটা ছিল সমুদ্র। সমুদ্র কান্তার জীবনের সবচেয়ে ভরসার জায়গা, আদর্শের জায়গা।সমুদ্র গাছের ছায়ার মতোই কান্তাকে সব সময় সকল অত্যাচার,অবহেলা,অনুগ্রহ,অপমান থেকে রক্ষা করে গেছে ছোটবেলা থেকেই।সমুদ্রের মনে তার ভ্রমরের জন্য রয়েছে অসীম ভালব...