আমি এবং কয়েকটি প্রজাপতি। Book review ll PDF book download ll full audio book listen/download
বইয়ের নামঃ আমি এবং কয়েকটি প্রজাপতি। লেখকঃ হুমায়ূন আহমেদ। প্রকাশিতঃ জুলাই ২০০৩ প্রকাশকঃ অন্যপ্রকাশ জনরাঃ সাইকোলজিক্যাল থ্রিলার সাইজঃ ০৪ এমবি ভাষাঃ বাংলা (Bangla/Bengali) পাতা সংখ্যাঃ ৮০ টি বইয়ের ধরণঃ উপন্যাস ফরম্যাটঃ পিডিএফ (PDF) উপন্যাসের প্রধান চরিত্র ফখরুদ্দিন। একজন মানসিকভাবে অসুস্থ ব্যাক্তি। নির্দিষ্ট করে বললে তিনি স্রিজোফিনিয়ায় আক্রান্ত। তবে তার ধারণা সে সুস্থ। তার ভেতর অস্বাভাবিক কিছু নেই। পুরো উপন্যাসটি তার ভাষ্যমতে লিখা। অর্থাৎ পড়ার সময় আপনার মনে হবে, ফখরুদ্দিন সাহেব আপনাকে সামনে বসিয়ে তার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প শোনাচ্ছে। যে গল্প অদ্ভুত, অস্বাভাবিক। একই সাথে ইন্টারেস্টিং ও বটে। সাধারণত স্রিজোফিনিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অডিটরি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন ঘটে থাকে। আরও একটি ভয়ংকর বিষয় হচ্ছে ডিলিউশন। অর্থাৎ একটি ভ্রান্ত ধারণা মনের ভেতর পোষণ করা। ডিলিউশনকে ভয়ংকর বললাম কারণ মাঝে মাঝে এই ভ্রান্ত ধারণা অনেক ভয়ংকর হয়ে থাকে। যেমন একজন রোগী ধরে নিয়েছে তাকে খুন করার জন্য তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। তাই সে খাওয়া দাওয়াই ছেড়ে দিল। এই উপন্যাসটি পড়লে স্রিজোফ...