Posts

Showing posts with the label Munira Kaychan

তেরো ঘর এক উঠোন : মুনীরা কায়ছান | Tero Ghor Ak Uthon By Murina Kaysan

Image
তেরো ঘর এক উঠোন মুনীরা কায়ছান  গল্পগ্রন্থ  উপকথা প্রকাশন  মলাট মূল্য: ৩৫০ সম্ভাব্য প্রকাশকাল: ৫ অক্টোবর  ছাড় মূল্য -২৩৫ টাকা কুরিয়ার চার্জ -৫০ টাকা ঢাকায় ক্যাশ অন চার্জ -৬০ টাকা At A Glance " তেরো ঘর এক উঠোন " মূলত এটি একটি গল্পগ্রন্থ লেখক মুনিরা কায়ছান এর প্রথম গল্পগ্রন্থ ও এটি। উপকথা প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া ৩৫০ পৃষ্ঠার এই বইটির মূল্য ধরা হয়েছে ২৩৫ টাকা। বইটির প্রথম প্রকাশ ২০২২ এ অক্টোবর মাসের ৫ তারিখ। তের ঠিক কবে থেকে 'আনলাকি' সংখ্যা ধরে নিল সবাই, তার ঠিকঠাক হিসেব নেই কারো কাছেই। তের একটা প্রাইম নাম্বার।  আর ফিবোনাক্কি রাশিমালাতেও তের আছে। এজটেক মিথলজিতে তেরটা বেহেশতের কথা আছে।  সংকলনের নামটা খানিক ধার করা। ' বারো ঘর এক উঠোন ' নামে স্বদেশী আন্দোলন করা ভীষণ রকম বাস্তববাদী লেখক জ্যোতিরিন্দ্র নন্দীর একটা উপন্যাস আছে। উপন্যাসের কাভার আবার ভীষণ প্রিয় পূর্ণেন্দু পত্রীর করা।  এই তেরটা গল্পের একটায় পূর্ণেন্দুবাবুর শুভঙ্কর নন্দিনী চলে এসেছে। জ্যোতিবাবু ভীষণ বাস্তব লেখক। লেখায় চূড়ান্ত বাস্তবতা আনতে সমাজের দলিতদের সাথে থেকেছেন, লিখেছেন খুব কাছ থেকে দেখা...

কোন এক ইন্দ্রানী - মুনীরা কায়ছান | Kono Ak Indrani By Munira Kaychan

Image
 সারাজীবন ফুল ভালবাসা আমার বিয়ে  হতে হল একজন মৃত পশু-পাখি প্রেমিকের সাথে। তার ভালবাসার নিদর্শন জুড়ে ছিল তাদের পুরনো ধাঁচে গড়া বাংলো বাড়ির গোটাটা।  জয়দেবপুরে তার বাংলোটা। আমার শাশুড়ি না থাকায় আমাকে সাদর সম্ভাষণ জানাবার কেউ ছিল না। তবে আমার ভুলোমনা স্বামী কম আয়োজন করেননি। বিয়ের সপ্তাহখানেক পর গেলাম সেখানে। বাড়িতে পা দিতেই নাকে এল কড়া ফরমালিনের সাথে বোঁটকা গন্ধ। আমার ঢোকার রাস্তা আগলে রাখা সুন্দর কারুকাজ করা  কাঠের দরজার দুপাশে দুটো স্টাফড বুনো বিড়াল ঠায় দাঁড় করিয়ে রাখা ছিল। আমি প্রথমটায় বুঝতেই পারিনি ওগুলো স্টাফড। চোখগুলো জ্বলছিল তাদের জীবন্ত প্রাণির মতোই। আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল মুহূর্তেই। আমার মা বলতেন ঘরে পা দিয়েই নাকি বোঝা যায় সে ঘরটা কেমন। আমি আগে শুনে হেসেই উড়িয়ে দিতাম। আজ হঠাৎ মনে হল আমার চেনা জগতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে এই ঘরে পা দেবার মুহূর্ত থেকে। পৃথিবীর  সবচেয়ে  নিষ্প্রাণ বাতাস আমার চুল ছুঁয়ে গেল।  আমি সব কেবল মনের ভুল ধরে নিয়ে প্রবেশ করলাম বিলাসবহুল প্রাসাদসম বাড়িটায়।  " আমার ছোট্ট দুই সাগরেদ। তোমাকে তো প্রপোজ করিনি কোনদিন। কারণ উ...