Posts

Showing posts with the label শহরের উষ্ণতম দিনে - তাসনিয়া আহমেদ

শহরের উষ্ণতম দিনে : লেখক তাসনিয়া আহমেদ | Sohorer Usnotomo Dine

Image
বই : শহরের উষ্ণতম দিনে লেখক : তাসনিয়া আহমেদ  প্রচ্ছদ : সানজিদা স্বর্ণা অলংকরণ : তাসনিম তাহসিন তনু ধরন : গল্পগ্রন্থ প্রকাশনী : সতীর্থ প্রকাশনা পৃষ্ঠা সংখ্যা : ১১০ মলাট মূল্য : ২১০ টাকা আঠারোই জুন' 'শহরের উষ্ণতম দিনে' 'অধরা' 'নয়ন' 'প্রথমবার' 'অপেক্ষা কিংবা মায়াবতীদের গল্প' শুনতে চাইলো। 'তর্জনী' মেপে 'একদিন' 'জলপদ্ম' হাতে 'ঠিকানা' বরাবর 'পুতুল' ভবনের 'পাঁচতলা' পৌঁছালাম। চেষ্টা তদবিরে 'মতিন সাহেবের একদিন' জুটলো, তিনি গল্প শোনাবেন 'শান' বাঁধানো পুকুর ঘাটে। বইয়ে থাকা গল্পের শিরোনাম দিয়ে ছোট্ট একটি গল্প বলার চেষ্টা করলাম৷ হাহা! আমার এই চেষ্টা সফল না হলেও গল্পকারের চেষ্টা সফল হয়েছে। ভিন্ন স্বাদের, ভিন্ন ঢঙের মোট ১৪টি গল্প দিয়ে পুরোটা সময় বেশ মাতিয়ে রেখেছিলেন।  শহরের উষ্ণতম বিকেলে হাতে তুলে নিয়েছিলাম 'শহরের উষ্ণতম দিনে' বইটি৷ নাম শুনলে মনে হয় যেন রোমান্টিক উপন্যাস। প্রথম চমকটা এখানেই৷ এটি রোমান্টিক কোনো উপন্যাস নয়৷ একক গল্প সংকলন। অবশ্য প্রচ্ছদেই এটি উল্লেখ ছিল। ১১০ পৃষ্ঠার বইয়ে ম...

শহরের উষ্ণতম দিনে : তাসনিয়া আহমেদ | Shohorer Ushnotomo Done By Tasnia Ahmed

Image
বই : শহরের উষ্ণতম দিনে  লেখক : তাসনিয়া আহমেদ  প্রচ্ছদ : সানজিদা স্বর্ণা  প্রকাশনী : সতীর্থ প্রকাশনা  রিভিউ : সজল আহমেদ মুদ্রিত মূল্য : ২১০ পৃষ্ঠা সংখ্যা : ১১০ বই রেটিং- ৪.৫/৫  'শহরের উষ্ণতম দিনে' বইটি মূলত একটি একক গল্প সংকলন। এর গল্প সংখ্যা ১৪।  গল্পগুলো ভিন্ন ভিন্ন ঘরানার সহজ, সাবলীল প্রকাশ। কখনো কখনো রহস্য, রোমাঞ্চ, ভয়; আবার কখনো বিয়োগ, বিচ্ছেদের ক্লেদ; কখনো বা প্রাপ্তি, ভালোবাসা, আবেগের অনুভূতি প্রতিটি গল্পকে দিয়েছে বৈচিত্র‍্য। পড়া শুরুর আগে পাঠকগণ বুঝতে পারবেন না কোন গল্পটা ঠিক কোন ঘরানার। পড়তে পড়তে একজন পাঠক আবিষ্কার করতে পারবেন কোন গল্পটা কোন ধারা বা আঙ্গিককে নির্দেশ করে। ধারাবাহিকভাবে কোনো একটি নির্দিষ্ট জনরাকে একত্রে ঠাঁই দেওয়া  হয়নি। এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। কোনো একটা গল্প পড়ার শুরু থেকেই একটা চাপা উত্তেজনা বা কৌতূহল টের পেয়েছি। কারণ রোমাঞ্চ, রোমান্টিক আর সামাজিক বিষয়গুলো বইয়ের একেক পৃষ্ঠায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো।  যেমন- পাঁচতলা, পুতুল, নয়ন, আঠারোই জুন গল্প চারটি ছিলো অতিপ্রাকৃত বা ভৌতিক রহস্যের। পড়তে পড়তে কিছুটা ভয়ে আচ্ছন্ন হয়েছি, রুদ্...