Posts

Showing posts with the label Indu Sundoreson

দ্য ফিস্ট অফ রোজেস লেখক - ইন্দু সুন্দরেসান (তাজমহল সিরিজ-২)

Image
বই - দ্য ফিস্ট অফ রোজেস (তাজমহল সিরিজ-২) লেখক - ইন্দু সুন্দরেসান অনুবাদ -শাহেদ জামান  জনরা -হিস্টোরিক্যাল ফিকশন ```আহ! এই কি সেই নূর জাহান,  যিনি জাহাঙ্গীরের পর্দার আড়ালে ছিলেন সেই যুগের আসল শাসক? এই কি সেই নারী যার কপালে একটু ভাজ পড়লে চিন্তিত হয়ে উঠত পুরো সাম্রাজ্য? না,এই সেই নূর জাহান নন। কোথায় গেছে তার বুদ্ধি,নিষ্ঠুরতা, সর্বনাশা সৌন্দর্যের খেলা? এখন তিনি অপরাধী,নেই কোন বন্ধু,কোন সাথী,নিঃসঙ্গ, গৃহহীন, আশ্রয়হীন। - নূর জাহান - এলিসন ব্যাংকস ফিন্ডলি```  বইটাতে মূলতো জাহাঙ্গীর এবং মেহেরুন্নেসার বিয়ের পরবর্তী জীবন টুকু তুলে ধরা হয়েছে। তবে জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের সম্রাট এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও বইটাতে আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিল মেহেরুন্নেসা। পুরুষ শাসিত সাম্রাজ্যে একজন নারী কিভাবে তার ব্যক্তিত্ব, সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দিয়ে শক্তভাবে প্রভাব বিস্তার করেছে সেটি ফুটিয়ে তোলা হয়েছে। সম্রাট কে ঘিরে রাখা তার আপন বন্ধুদের ষড়যন্ত্রতে ঢাল হওয়া থেকে শুরু করে,রাষ্ট্রীয় সকল বিষয় সামলানো এবং নিজের হস্তক্ষেপ এর মাধ্যমে বাকিদের দমিয়ে রাখার দিক গুলো উপস্থাপন করেছেন লেখিক...