মানুষের মাংসের রেস্তোরাঁ - পাঠ প্রতিক্রিয়া!- Manusher Mangsher Restora
বই : মানুষের মাংসের রেস্তোরাঁ Author মোজাফফর হোসেন Publisher পাঞ্জেরী পাবলিকেশন্স Quality হার্ডকভার ISBN 9789846345483 Edition 1st Published, 2021 Number of Pages 120 Country বাংলাদেশ Language বাংলা ক্যাটাগরি: ছোটগল্প রেটিং :★★★★★/৫ মানুষের মাংসের রেস্তোরাঁ দেখে বইটি পড়ার আগ্রহ তেমন একটা ছিলো না বললে একটুও ভুল হবে না। তবে বইটি নিয়ে এত এত ভালো রিভিউ পড়ে যারপরনাই আমারও ইচ্ছে জাগে বইটি পড়ার! তার উপর নামটিও পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট যেমনটি আমাকে আকৃষ্ট করেছিলো। 'মানুষের মাংসের রেস্তোরাঁ ' মোট ২১টি গল্পের সংকলন। প্রতিটি গল্পই মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করবে।লেখক ডার্ক হিউমার কিংবা রূপকের আড়ালে একের পর এক বর্ণনা করে গেছেন সমাজের নিকৃষ্ট কিছু দিক। যেগুলো আমরা দেখেও না দেখার ভান ধরি কিংবা 'এটাই নিয়ম' বলে আমাদের মস্তিষ্কে সেট করে দিয়েছি। খুন, ধর্ম নিয়ে ব্যবসা,পলিটিক্যাল স্যাটায়ার, পত্রিকা অফিসের পলিটিক্স, দুর্নীতি সবকিছুই এই গল্পগুলোতে উঠে এসেছে। যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।কিছু গল্প পড়ার সময় এমন হয়েছিলো যে নিজের অস্তিত্বটাকেই বিশ্বাস করতে পারছিলাম না।মনে হ...