Posts

Showing posts with the label Butterfly Effect Aminul Islam

বাটারফ্লাই ইফেক্ট - আমিনুল ইসলাম | Butterfly Effect Aminul Islam

Image
বই : বাটারফ্লাই ইফেক্ট লেখক : আমিনুল ইসলাম প্রথম প্রকাশ : ডিসেম্বর, ২০২০ দ্বিতীয় সংস্করণ : অক্টোবর, ২০২১ প্রকাশনা : সতীর্থ প্রকাশনা প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন বানান সংশোধন ও সম্পাদনা : পিয়েল রায় পার্থ অলংকরণ, অক্ষরবিন্যাস ও বর্ণ অলংকরণ : ইসলাম উল্লাস জঁরা : থ্রিলার, সাসপেন্স, এয়ারপোর্ট নভেলা রিভিউ : হাসান মাহমুদ ছোট একটি ঘটনার ফলাফল অনেক সময় বিশাল হয়ে যায়‌। ক্যাওস নিয়ে অক্সফোর্ডের শর্ট ইন্ট্রোডাকশন‌ পড়ার সময় সেই ঘোড়ার খুড়ের হারিয়ে যাওয়া থেকে যে রাজ্য পর্যন্ত খুইয়ে গিয়েছিল, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সেই কবিতার কথা মনে পড়ে যায়‌। বাটারফ্লাই ইফেক্ট। বর্তমানে বিজ্ঞান স্বীকৃত এক বিষয়। আফ্রিকার জঙ্গলে কোন প্রজাপতির পাখা ঝাপটানো থেকে পৃথিবীর অপর প্রান্তে সাইক্লোন পর্যন্ত শুরু হতে পারে। ক্যাওস থিওরি নিয়ে আগ্রহের কারণেই এই ব‌ই নিয়ে বসা। নির্দিষ্ট সময়ে একের পর এক মার্ডার হচ্ছে।‌ প্রমাণসহ অপরাধীও ধৃত করা হচ্ছে। তবে ডিবির তদন্ত কর্মকর্তা নিজাম উদ্দিনের মনে এই বিষয়ে গভীর সংশয়। ভাতিজা অর্ক একজন অত্যন্ত মেধাবী সিরিয়াল কিলার বিশেষজ্ঞ। মনের ভিতরকার খচখচ মিটাতে তাঁর ডাক পড়ে। এক‌ই ...