Posts

Showing posts with the label পড়প্রকাশ Poroprokash

বই:-নারী, তোমাকে যা বলা হয় নি লেখক: ইলিয়াস রিফায়ী

Image
                   “I wish I had stayed home!” মানুষের কত ইচ্ছা থাকে। কত স্বপ্ন থাকে। কিন্তু কোন অভিনেত্রী যখন এমন একটা ইচ্ছা পোষণ করেন, তখন সেটা খতিয়ে দেখার খুব ইচ্ছা জাগে। রুপ, সম্পদ ও ক্যারিয়ার কোনটিরই কমতি ছিল না আমেরিকার বিখ্যাত অভিনেত্রী জিন সেবার্গের। এই অভিনেত্রীর মৃত্যুর পর একজন তার ডায়েরি খুলে এই অবিশ্বাস্য ইচ্ছাটার কথা জানতে পারেন। তথাকথিত আমেরিকা, যেখানে নারীদের ঘরের বাহিরে বের করতে ব্যাস্ত সেখানে যদি কোন অভিনেত্রী এমন মর্মন্তুদ ইচ্ছা পোষণ করে, তবে সেটা ভাববার বিষয় হয়েই দাড়ায়। কিন্তু কেন এমনটা হলো? নারীদের সমান অধিকার, কর্ম ক্ষেত্র থেকে শুরু করে দেশের প্রতিটি সেক্টরে নারীরা দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু তারপর ও তারা কেন অসুখী এবং এই অসুখকে কিভাবে সুখ করা যায়? নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে কিছু লেখায় চোখ বুলানোর ভাগ্য আমার হয়ে ছিল। প্রতিটা বই ছিল এক তরফা। এক তরফা বলতে বোঝাচ্ছি এক দল লিখে কেন নারীদের সমান অধিকার দিতে হবে? আরেক দল লিখে কেন পর্দায় আবৃত করতে হবে? কিন্তু “নারী, তোমাকে যা বলা হয় নি” বইটাকে লেখক এক তরফা লেখা থেকে বাঁচিয়েছে...