স্টিল লাইক অ্যান আর্টিস্ট : অস্টিন | Still Like an Artist: Austin Kleon ক্লেওন
“প্রত্যেক লেখকই চোর।” হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রত্যেক লেখকই চোর। আর এটা আমার বক্তব্য না। সরাসরি না হলেও আকার ইঙ্গিতে এই বক্তব্যটি উপস্থাপন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় লেখক অস্টিন ক্লেওন। At A Glance বই : স্টিল লাইক অ্যান আর্টিস্ট লেখক : অস্টিন ক্লেওন ভাবানুবাদ : রিয়াজ মোরশেদ সায়েম প্রচ্ছদ : সব্যসাচী মিস্ত্রী প্রকাশনী : অক্ষরবৃত্ত পৃষ্ঠা সংখ্যা : ১২৮ মলাট মূল্য : ২৮০ টাকা Photo Credit : Peon যার ভাষ্যমতে, পৃথিবীতে নতুন বলে কিছু নেই। সব কাজের জন্ম অনেক আগেই হয়েছে। শিল্প সাহিত্যের বেলাতেও তা ব্যতিক্রম নয়। আমরা শুধু বিভিন্নভাবে উপস্থাপন করছি মাত্র। একাধিক ব্যক্তির চিন্তাধারা, তাদের পদাঙ্ক, তাদের কর্মফলকে চুরি করছি। তারপর সেগুলোর সংমিশ্রণকে রূপ দিচ্ছি নিজেদের সৃষ্টি হিসেবে। আর এ কাজে ভিন্নতা এলেই সেসব হয়ে ওঠে আমাদের মৌলিক কাজ। ক্লেওন তার বইতে এরকম দশটি উপায় দেখিয়েছেন, যা আপনার সৃজনশীলতার ভিত্তিকে শক্ত করে তুলবে। ১২৮ পৃষ্ঠার এই বইটি পড়ে শেষ করতে আমার এক ঘণ্টাও লাগেনি। ভীষণ ইন্টারেস্টিং এবং ইউনিক কনসেপ্ট। প্রাঞ্জল উপস্থাপনা। সেইসাথে অনুবাদটাও চমৎকার। বইয়ের ভেতরকার সেটআপটা খু...