বই আল কুরআনে নবুয়্যাত ও রিসালাত pdf লেখক মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) | al qurane nobuat o risalat
বই : আল-কুরআনে নবুয়্যাত ও রিসালাত (পিডিএফ ডাউনলোড) লেখক : মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) প্রকাশকাল : প্রথম মার্চ ১৯৮৪ তৃতীয় প্রকাশ - ফেব্রুয়ারী ২০০৪ প্রকাশক - রােকসানা বেগম প্রদ শিল্পী - আবদুল্লাহ জুবাইর শব্দ বিন্যাস - মােস্তাফা কম্পিউটার্স। ১০/ই-এ/১ মধুবাগ, মগবাজার, ঢাকা-১২১৭ দ্রণ আফতাব আর্ট প্রেস, ২১ তনুগঞ্জ লেন, ঢাকা ISBN 984-8455-05-1 মূল্য ঃ ১০০.০০ টাকা পিডিএফ ডাউনলোড এভেলেবেল PDF File Size : 8.3 MB বই : আল-কুরআনে নবুয়্যাত ও রিসালাত তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌল ভিত্তি। প্রধানতঃ এ দু’টি ভিত্তির উপরই ইসলামী জীবন দর্শনের গােটা প্রাসাদ নির্ভরশীল। তাওহীদ ছাড়া যেমন ইসলামী জীবন দর্শনের কল্পনা করা যায় না, তেমনি রিসালাত ছাড়া সে দর্শন কোন অবয়বও লাভ করে না। মূলতঃ তাওহীদ ও রিসালাত পরস্পর সম্পৃক্ত দু'টি স্বন্ত্র বিষয়। এর একটিকে বাদ দিয়ে অপরটির স্বরূপ উপলব্ধি করা সম্ভবপর নয়। তবে আপেক্ষিকতা বিচার করলে রিসালাতকেই ইসলামী জীবন প্রাসাদের প্রধান তােরণ রূপে গণ্য করতে হয়। কারণ জীবন দর্শন হিসেবে ইসলামের যা কিছু বক্তব্য, তা সবই এসেছে রিসালাতের মাধ্যমে। রিসালাতই মানুষকে জানিয়েছে আল...