Posts

Showing posts with the label আগুনপাখি বইট পিডিএফ ডাউনলোড করুন

আগুনপাখি PDF বই : হাসান আজিজুল হক

Image
উপন্যাস : আগুনপাখি ঔপন্যাসিক : হাসান আজিজুল হক ব্যক্তিগত রেটিং : ৫/৫ স্বাধীনতার নামে যখন কোনো দেশ ভাগ হয়, তখন শুধু ভূখণ্ড ভাগ হয় না৷ ভাগ হয় পরিবার, সমাজ, সৌহার্দ্য, সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা, বাড়ির উঠান ও উঠানের আমগাছ, রান্নাঘর ও হাড়িপাতিলসহ আবেগ-অনুভূতিঘনিষ্ঠ আরও কত কি। এমনই দেশভাগের এক ব্যথিত উপাখ্যান হাসান আজিজুল হকের 'আগুনপাখি'৷ চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় চার দেওয়ালের মাঝে বন্দিনী সাধারণ এক গ্রাম্য নারীর বিস্ময় জবানিতে বয়ান করা হয়েছে তার আশৈশব প্রৌঢ়ত্ব : সয়ে সয়ে রয়ে গিয়ে, মেনে ও মানিয়ে নিয়ে হঠাৎ প্রতিবাদী হয়ে ওঠার আখ্যান৷ প্রোটাগনিস্ট সেই নারীর জবানিতেই ফুটে উঠেছে একান্নবর্তী পরিবারের নান্দনিকতা ও মায়া৷ আবার অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বিশ্বযুদ্ধের বিভীষিকায় সেই পরিবারের মায়ার দেয়ালে সকরুণ ভগ্নদশা, অভাবের বাজারে স্বার্থচিন্তার নগ্নরূপ। কলেরা-বসন্তের প্রাদুর্ভাব তাকে চিন্তিত করে। সংসার যাতনা তাকে পীড়িত করে আবার ধনে-মানে মানুষ জনে পরিবারের শ্রীবৃদ্ধি তাকে সুখী করে৷ মমতাময়ী সেই নারী বিশ্বভুবন দেখেনি, পৃথিবীর খবরাখবরও তার তেমন জানা নেই। তবুও জানার ভেতরে বিভিন্ন বিষয়...