Posts

Showing posts with the label মনস্তাত্ত্বিক উপন্যাস

আহারে জীবন - আমিনা তাবাসসুম | Ahare Jibon

Image
বইয়ের নাম: আহারে জীবন লেখক: আমিনা তাবাসসুম জনরা: মনস্তাত্ত্বিক উপন্যাস প্রচ্ছদ: ধ্রুব এষ মলাট মূল্যঃ ৩৮০/= প্রকাশনী: অন্যপ্রকাশ রেটিং: ৯.৫/১০ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২২ কাহিনী সংক্ষেপঃ বারো বছরের মা মরা মেয়ে জুঁই। উচ্ছল, চঞ্চল মেয়েটা দাদা দাদির কাছেই বেড়ে উঠছিল খুশিমনে। কিন্তু আকস্মিক এক দুর্ঘটনা তছনছ করে দেয় ছোট্ট মেয়েটার জীবন। “আহারে জীবন উপন্যাসটির শুরু জুঁইয়ের বারো বছর বয়সে ঘটে যাওয়া সেই দুঃখজনক ঘটনা দিয়ে। সেই ঘটনার প্রভাব জুঁইয়ের মনোজগত একেবারে তোলপাড় করে দেয়। তা থেকে জন্ম নেয় ভয়ঙ্কর এক অভ্যাসের। জীবনের ছোট বড় সব কষ্ট থেকে ক্ষণিক মুক্তি পেতে জুঁই নিজেই নিজেকে কেটে, ছিঁড়ে রক্তাক্ত করে ফেলে। জুঁইয়ের ভাষায়, রক্তেই আমার মুক্তি, রক্তেই আমার স্বস্তি। নিজের মনেই সারাটা জীবন যুদ্ধ করে করে যৌবনে পা রাখে জুঁই। মানসিকভাবে অসুস্থ এই জুঁইয়ের জীবনে প্রেম, ভালোবাসা, দুঃখ কষ্ট, ভুল, যৌনতা, রক্তাক্ততা, শঠতা, প্রাচুর্য সবই আছে, শুধু নেই একটু মানসিক প্রশান্তি, শুধু নেই একটু স্বস্তি। মনস্তাত্ত্বিক এই উপন্যাসে জুঁইয়ের মনোজগতের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই ধীরে ধীরে উন্মোচিত হয় ওর জীবন। অতীত এবং বর্...

অরুণিমা : আহসান কবীর - সামাজিক-রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস | Arunima

Image
At A Glance Of Arunima বই : অরুণিমা ঘরানা : সামাজিক-রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস লেখক : আহসান কবীর প্রচ্ছদকার : পরাগ ওয়াহিদ প্রকাশনা : ভূমিপ্রকাশ প্রকাশকাল : মার্চ ২৬, ২০২১ পৃষ্ঠাসংখ্যা : ২৭০ মুদ্রিত মূল্য : ৳৩৮০ সংক্ষিপ্ত ধারণা “শহরটা সত্যিই ভয় ধরিয়ে দিচ্ছে কাজী সাহেবকে, যেন ভূতেরই শহর। শহর ভূত বা কবি যার দখলেই যাক সবচেয়ে ভয়ংকর চেহারাটা নেয়; ভূতের দখলে গেলে শহরবাসীর জন্য ভয়ংকর, কবির দখলে গেলে নেতাদের জন্য।” কবির কাছে যা প্রেমিকা, পুঁজিপতির কাছে তা পণ্য। কবির কাছে যা প্রত্নতত্ত্ব, পেটি-বুর্জোয়ার কাছে তা আবর্জনা। কবির কাছে যা বিপ্লব, ডানপন্থীর কাছে তা অশ্লীলতা। কবির কাছে যা ধর্ম, বামপন্থীর কাছে তা মেয়াদোত্তীর্ণ। কবির কাছে যা ইতিহাস, গোঁড়াপন্থীর কাছে তা অপচয়। প্রেমিকা-প্রত্নতত্ত্ব-বিপ্লব-ধর্ম-ইতিহাসকে কবিতায় ভরে কবি যখন নেতার মুখোমুখি, কবিতা তখন নেতার কাছে কী? অরুণিমা উপন্যাসের আখ্যানে এক রাজনৈতিক নেতা এবং এক কবির গল্প বলা হয়েছে যারা অপরাজনীতি এবং উগ্রসাংস্কৃতিক চর্চার মাঝে ‘একা’। পরিস্থিতির প্রেক্ষিতে নেতাকে কবির খোঁজে বের হতে হয় এবং এই যাত্রাপথে সে শেকড়চ্যুত রাজনৈতিক-সাংস্কৃতিক দ...