বই : নৈর্ঋত জাহিদ হোসেন বুক রিভিউ
বই : নৈর্ঋত জাহিদ হোসেন জনরা : আরবান ফ্যান্টাসি প্রথম প্রকাশ : মার্চ ২০২২ দ্বিতীয় মুদ্রণ : এপ্রিল ২০২২ নামলিপি প্রচ্ছদ : মাহাতাব রশীদ অলংকরণ : ওয়াসিফ নূর প্রকাশনা : প্রতীক প্রকাশনা সংস্থা মুদ্রিত মূল্য : ৭০০ টাকা মাত্র পৃষ্ঠা : ৫২০ Review Credit 💕 Peal Roy Partha স্পয়লার-ফ্রি রিভিউ⚊ ❛নৈর্ঋত❜ বি.দ্র. আপনি যদি তিন গোয়েন্দার পাঁড় ভক্ত হয়ে থাকেন তবে বেশি কিছু না ভেবে, বইটি হাতে তুলে নিতে পারেন। এই বই শুধু নস্টালজিয়ায় ভোগাবে না, ভালো একটি কাহিনির পাশাপাশি রহস্যময় এক সত্তার সাথে পরিচিত করাবে আপনাকে। নাম তার—লিজার্ড কিং অ্যান্ড হি কেন ডু অ্যানিথিং... কৎচবীলকাড়কৃতাদিলঙচীলাধীঅপৃৎবিকঠৃৎগৃহীবকড়ৎতী...???? জেম ডগলাস মরিসন। সংক্ষিপ্ত বা জনপ্রিয় নাম জিম মরিসন। দ্য লিজার্ড কিং। প্রিয় শহর প্যারিসের রাস্তায় যখন রক গানের সুর ভেসে বেড়ায়, সেই সুরে যে কয়েকটি নাম মিশে থাকে; তাদের একজন জিম মরিসন। ছোটোবেলায় যাঁর বেশির ভাগ সময় কাটত লাইব্রেরিতে। সেখানে তিনি ব্যস্ত থাকতেন ফ্রেডরিখ নিৎসে, অ্যালেন গিন্সবার্গ, ফ্রাঞ্জ কাফকাদের নিয়ে। দ্রোহের আগুনে জ্বলা শুরু ঠিক তখন থেকে। কবিতার মধ্যে খুঁজে পেতেন নি...