পিরিয়ড শেষে পবিএতা অর্জনের উপায়
🍁কিছু গুরুত্বপূর্ণ কথা __ ◾এক দীনি বোনের দীনি কথন : পিরিয়ড শেষে পবিএতা📌 আমি নিজেই জানতাম পিরিয়ড শেষে চুলে শ্যাম্পু করে নামাজ পড়া শুরু করতে হয়, কিভাবে জেনেছিলাম জানি না কিন্তু মানতাম দীর্ঘ সময়। পরবর্তীতে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে সহী বুঝ এবং চিন্তা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ্। ' পিরিয়ড শেষে 'গোসল করতে হবে শ্যাম্পু দিয়ে, জামা কাপড় ধুতে হবে সাবান দিয়ে তারপর নামাজ পড়া শুরু করব'- এটা সম্ভবত আমাদের সমাজের ক্ল্যাসিক কনসেপ্ট! ' নামাজের কথা জিজ্ঞাসা করলে উত্তর 'পাক গোসল দিতে হবে, জামা কাপড় ধুতে হবে!' শিক্ষিত, কম শিক্ষিত অনেকের ধারনা এটা! আহ! চুলে শ্যাম্পু আর জামায় সাবান দেওয়ার জন্য ফরজ নামাজ কয়দিন পড়া না হলে কি হয়? ' যে কোন অপবিত্র অবস্থা হতে শরীর পবিত্র করতে গোসল ফরজ হয়। এখন আমরা শরীয়াহ থেকে জানতে পারি গোসলের ফরজ তিনটি (০৩)। ১. গড়গড়াসহ কুলি করা, ২. নাকে পানি দেওয়া এবং ৩. সমস্ত শরীর ধোয়া। (একটা পশমও যেন শুকনা না থাকে)^১ ' এ ৩টি নিয়মের কোথাও কি আছে গায়ে ভাল করে সাবান মাখা, চুলে শ্যাম্পু করা, নখ বা অন্য যে কোন কিছু কাটা/ শেভ করা? ' ...