ঋতুপর্ণ ঘোষ : চলচ্চিত্র, জীবন ও সাক্ষাৎকার - নাফিস সাদিক
বাইরে ঝমঝম বৃষ্টি, ঘরের মাঝে আলো আঁধারির পরিবেশে দীর্ঘ ছ’ বছর পর মুখোমুখি হয় প্রেমিক-প্রেমিকা। কথার ঝুড়ি খুলে বসে দু’জনে। নিজেদের করুণ বর্তমান এবং শোচনীয় অবস্থা লুকোতে অবিরাম মিথ্যা বলে, সুখে থাকার অভিনয় করে। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তাদের সব গোপন কথা– সত্যের আপন নিয়মেই প্রকাশ হয়ে পড়ে। ঋতুপর্ণ ঘোষের সাথে আমার আত্মিক যোগাযোগ ঘটে ‘রেইনকোট’ (২০০৪) ছবিটার মাধ্যমে। বাদল দিনের বিষাদমাখা এই কোমল কবিতার মতো ছবিটি আলাদাভাবে ছাপ রেখে যায় হৃদয়ে। এরপর তাঁর বাকি চলচ্চিত্রগুলোও একই রকম আগ্রহ নিয়ে দেখতে শুরু করি। ঋতুপর্ণ ঘোষের ব্যক্তিজীবন এবং চলচ্চিত্র নিয়ে যেখানে যা কিছু পাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকি। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা সাক্ষাৎকার, ‘রোববার’-এর পাতার ‘ফার্স্ট পার্সন’, কিংবা ‘ঘোষ এন্ড কোম্পানি’র আলাপচারিতাগুলো আমার মুগ্ধতা আরও বাড়িয়ে দেয়। পড়তে পড়তেই এক সময় তাঁর চলচ্চিত্র নিয়ে লিখতে আগ্রহ তৈরি হয়। লক্ষ করলাম, ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র নিয়ে ইংরেজিতে যতটুকু বা লেখালেখি হয়েছে, বাংলায় তার পরিমাণ অতি সামান্য। সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল পরবর্তী বাংলা চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্যের ধারক এবং তাঁর সময়ের সবচেয়ে...