Posts

Showing posts with the label Mushfiq Us Salehin

জল কুঠুরি যে কারণে বইটি অবশ্যই পড়া উচিত - লেখক : মুশফিক উস সালেহীন | Jol Kuthuri By Mushfik Us Salehin

Image
◾ বই : জল কুঠুরি ◾ লেখক : মুশফিক উস সালেহীন ◾ প্রচ্ছদ : জাওয়াদ উল আলম ◾ জনরা : সামাজিক উপন্যাস ◾ প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি, ২০২২ ◾ পৃষ্ঠা সংখ্যা : ১৬০ ◾ মুদ্রিত মূল্য : ৩০০ টাকা ◾ প্রকাশনা : চিরকুট প্রকাশনী আকাশে মেঘেদের তান্ডব। একেকটা গর্জন সিংহের গর্জনকে চাপিয়ে দেয়ার মতো। বিদ্যুৎ চমকানো, ঝোড়ো হাওয়া, তার সাথে মানানসই মুষল বৃষ্টি। আকাশ কুচকুচে কালো। সূর্যের সামান্য আলোও আর অবশিষ্ট নেই। মেঘেরা উন্মত্ত হয়ে গিলে ফেলেছে সেই আলো। বাইরে তাকিয়ে বোঝার উপায় নেই, এখন দুপুরের সময়। রাত থেকে অঝোরে বৃষ্টি চলছে। পানিতে ভেসে যাচ্ছে চারদিক। পুকুর টইটম্বুর হয়ে গেছে। উঠোনে গোড়ালি সমান পানি। আবার ঝুম বৃষ্টি নেমেছে। ঝুম বৃষ্টি একনাগাড়ে হয় না, থেমে থেমে হয়। বাদলা দিনে! পাড়ি দেওয়া শেষ হয়ে গেলে, পথের দূরত্ব কমে যায়। তাই চল্লিশ বছর পাড়ি দেওয়া পথের দূরত্বও আরিফুর রহমানের কাছে খুব কম সময় মনে হচ্ছে। ভাবনার অতল গহ্বরে তলিয়ে যাওয়ার মাধ্যমে ফিরে গেল সেই অতীতে। যুদ্ধ শুরু হয়েছে। কমলপাড়ায় দাউদাউ করে আগুন জ্বলছে। পাকিস্তানি মিলিটারির লোকজন আরিফুর রহমানদের বাড়িতে ঘাঁটি করেছে। তাদের সাথে ভালো সখ্যতা গড়ে উঠেছে আরিফ সা...

জলকুঠুরি by মুশফিক উস সালেহীন | Jolkuthuri by Mushfik Us Salehin

Image
যখন আমরা নতুন কিছুর জন্য পুরাতন কিছু ছেড়ে দেই তখন আমরা বুঝতে পারি না আসলে কি অমূল্য জিনিস হারাচ্ছি! কিন্তু সময়ের পরিক্রমায় একদিন ঠিকই বুঝতে পারি। তখন অতীত খুঁজে ফিরি আর দীর্ঘশ্বাসের সাথে আফসোস করি। তাতে অতীত কখনও ফিরে আসে না। বরংচ মাঝে মধ্যে অতীত থেকে অজানা কিছু ঘটনা সামনে উঠে আসে। যা দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর করে দেয় অথবা এনে দেয় স্বস্তি। বই: জলকুঠুরি লেখক: মুশফিক উস সালেহীন জনরা: সামাজিক উপন্যাস প্রচ্ছদ: জাওয়াদ উল আলম প্রকাশনী: চিরকুট প্রকাশনী মুদ্রিত মূল্য: ৩০০টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৬০  কাহীনি সংক্ষেপে:  আমেরিকা থেকে ষাটোর্ধ্ব আরিফ সাহেব ৪০বছর পর দেশে ফিরলেন। এই ৪০বছরে বদলে গেছে অনেক কিছু। কমলপাড়ার রাস্তাঘাট থেকে শুরু করে রানু ফুফুও। যে রানু ফুফুকে আরিফ সাহেব রানু বলে ডাকতেন তাকে এখন ফুফু ডাকতে হচ্ছে!  এতো কিছু বদলে গেলেও শুধু বদলায়নি তাদের বাড়িটা। ৪০বছর আগেও যেমন বৃষ্টি এলে ডুবে যেতে বাড়ির নিচ তলা, এখনও ডুবে যায়। আরিফ সাহেবের চোখের সামনে ভেসে ওঠে সোনালী অতীত। ভেসে ওঠছে কলেজ জীবনের স্মৃতি।  সরকার বাড়ির শ্রীর কথা মনে ওঠতেই হয়তো আরিফ সাহেবের চোখে জ্ব...

বই : জল কুঠুরি লেখক: মুশফিক উস সালেহীন এর বই (রিভিউ) | Jol Kuthuri By Mushfiq Us Salehin

Image
বই : জল কুঠুরি লেখক: মুশফিক উস সালেহীন  প্রচ্ছদ : জাওয়াদ উল আলম প্রকাশনী: চিরকুট পৃষ্ঠা সংখ্যা: ১৬০ মুদ্রিত মূল্য : ৩০০ টাকা ব্যক্তিগত রেটিং: ৪.৫/৫ শুনেছি অতীতকে আঁকড়ে ধরা কোনো কাজের কথা নয়। অতীতকে পেছনে ফেলে বর্তমানকে প্রাধান্য দেওয়া উচিত, যাতে ভবিষ্যৎটা সুন্দর হয়। বাস্তবসম্মত কথা, সন্দেহ নেই। তবে প্রশ্ন থেকে যায়, অতীতকে আঁকড়ে ধরে না থাকা হলেও, অতীতের গুরুত্ব নেই তা জোর দিয়ে বলা যায় কি আদতে? যতোই হোক, অতীতই তো গড়ে দেয় বর্তমানের মানুষটাকে!  জল কুঠুরি বর্তমানের আলোকে লেখা উপন্যাস। তবে ওইযে, অতীত বারবার এসে নাড়িয়ে দিয়েছে বর্তমানের ভিতকে। চরিত্রদের কেউ এখনো অতীতকে আঁকড়ে আছেন, কেউবা এগিয়ে গিয়েছেন অনেকটা। ১৬০ পৃষ্ঠার ছোটখাটো আকারের বই। ছোটবেলায় বই কেনার সময় বেছে বেছে মোটা বই কিনতাম, যাতে শেষ হতে সময় লাগে খানিকটা। সেই অভ্যাসই রয়ে গিয়েছে কিনা জানিনা, এখনও আকারে ছোট বইগুলো পড়া হয় কম। বা পড়া শুরু করলেও খুব দ্রুত শেষ হয়ে যায়। তবে জল কুঠুরি এদিক থেকে আলাদা বলা যায়, মাত্র ১৬০ পৃষ্ঠার বইটি বেশ সময় নিয়ে শেষ করেছি, বোধহয় তিন দিন। তাছাড়াও, শেষ করার পর এমন একটা রেশ রয়ে গিয়েছিলো, যেটা কাটাতে ইচ...