দহনধ্বনি : হাবিবুল্লাহ রাসেল - Nobodhoni By Habibullah Rasel
বইয়ের নাম : দহনধ্বনি লেখকের নাম : হাবিবুল্লাহ রাসেল বইয়ের ধরণ : উপন্যাস প্রকাশন : আপন প্রকাশ প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি, ২০১৮ প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর মুদ্রিত মূল্য : ১৫০৳ পৃষ্ঠা সংখ্যা : ৮০ Review Credit 💕 Mursalin Manon "দহনধ্বনি: জীবনের করুণ সেই সুর" সোহাগদলেই আমার বাড়ি। বাড়িতে গেলে দক্ষিণ-পূর্ব সোহাগদল দীঘিরপাড় পেয়াদাবাড়ি জামে মসজিদে আমি সচরাচর নামাজ আদায় করে থাকি। দীঘিরপাড় কিন্তু কোন সে দীঘি? নাম কি সেই দীঘির? ইতিহাসটাও বা কি? কোথায় গেলো সেই দীঘি? এসব নানান প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। সেই কৌতুহল থেকেই আমি আমার দাদির কাছে প্রশ্ন করি। তার কাছ থেকে জানতে পারি আমাদের বাড়ির সামনে যে রাস্তা ওটাই ছিলো দীঘির একটি পাড়। দীঘির নামটা তারকাছ থেকে আর জানতে পারিনি। "অনেক আগের কথা তো কি কইরা কই?" দাদি বললেন। তবে নাম না বলতে পারলেও দাদির কাছ থেকে দীঘির আরও কিছু গল্প শুনলাম। জানলাম নেক বিবির গল্প। আরও কত কি! হঠাৎ করে দীঘি নিয়ে ফেইসবুকের একটা গ্রুপের একটা পোস্ট আমার সামনে আসে। জানতে পারি এই দীঘির নাম " দস্তরখান দীঘি "। পোস্টের নিচে রেফারেন্স হিসেবে হাবিবুল...