কাজল চোখের মেয়ে - রিভিউ + পিডিএফ : লেখক সাদাত হোসাইন | Kajol Chokher Meye PDF Novel By Author Sadat Hossin
বই : কাজল চোখের মেয়ে লেখক : সাদাত হোসাইন প্রকাশনা : অন্যধারা মূল্য : ২০০ টাকা পৃষ্ঠা সংখ্যা -৯৬ প্রচ্ছদ- শওকত শাওন বই আলোচনায়... "শোনো, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে,বিবশ হয়ে, তোমার চোখে চেয়ে।" প্রথমটায় বলি,এই বইটি আমার পড়া লেখকের প্রথম বই। প্রথমে অনেকের মতো আমিও ভুল করি বইটাকে,উপন্যাস সমৃদ্ধ ভেবে।দোকানে গিয়ে হাতে নিয়ে দেখি,কবিতার বই।তাও আবার এতো সুন্দর লাইনে ভরাট।তাই কিনে ফেললাম। পড়ার সময় বেশ উপভোগ করেছি।মূলত তিনটি পার্ট ছিল।যথা-কাজল চোখের মেয়ে,জলের আয়না,(অ)রাজনৈতিক।সাদাত হোসাইনের প্রত্যেকটা লেখাই দারুণ ছিল।যেমন- 🌼"তোমার একটা নাম থাকুক আমার দেয়া, মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া, আমার দেয়া একখানা নাম তোমার থাকুক, না হয় আমি হারিয়ে গেলেও, একলা একা সন্ধ্যা তারা, সেই নামেই তোমায় ডাকুক।" 🌼"ভুলে গেলে ভালো থাকা যায়, জানি, তবু চাই,কিছু ব্যাথা ফিরে আসুক, কেউ কেউ হয়ে থাক,দুরারোগ্য অসুখ!" 🌼"নদী যদি হতে জানে গভীর আরো, আমিও নাবিক হবো, মানি। কাজলের চোখ যদি হয় গাঢ়, ডুবে যেতে আমিও জানি" 🌼"কী কাঁপে তোমার?শরীর,নাকি বুক? বুকের ভেতর থাকে আসল ...