Posts

Showing posts with the label Blind Mission Masood Rana

ব্লাইন্ড মিশন মাসুদ রানা | Blind Mission Masood Rana

Image
 জার্মান থেকে যাত্রা শুরু করে বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, অষ্ট্রিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, ম্যাকাডোনিয়া হয়ে যাত্রা বিরতি হবে গ্রিসে। কিলোমিটারের হিসাবে মুটামুটি ৩০০০ কিলো। সময় হাতে মাত্র ৩০ ঘন্টা! মাসুদ রানা রাজি হয়ে গেলো। 🔷 ব্লাইন্ড মিশন 🔷 মাসুদ রানা (৩৩১) 🔷 কাজী আনোয়ার হোসেন 🔷 প্রথম প্রকাশ - ২০০৩ 🔷 সেবা প্রকাশনী 🔷 অ্যাকশন / রোডট্রিপ থ্রিলার  🖌️ আখ্যান - জীবনে রানা অনেক মিশনে গিয়েছে তবে ব্লাইন্ড মিশন...!?  ব্লাইন্ড মিশন হচ্ছে এমন মিশন, যে মিশনে অগ্রীম কোনো তথ্য দেয়া হবে না, কেবল মাত্র নির্দেশ দেয়া হবে কিছু, সে অনুযায়ী এগিয়ে যেতে হবে শেষ পর্যন্ত। পুরনো বন্ধু কাপালানের সাথে হঠাৎ দেখা হয়ে গেলো। দেখা হতেই সাহায্য চেয়ে বসলো। তাও যেন-তেন নয়, কোনো প্রশ্ন না করেই একটা বাক্স আর দুজন আরোহীকে প্রায় ৩০০০ কিলো পাড়ি দিতে হবে। পথিমধ্যে দেশ পড়বে গুণে গুণে আটটি! তবে মিশন সম্পন্ন করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে, আর সেটা হচ্ছে ৩০ ঘন্টা!! একদিকে সময়ের সাথে পাল্লা, অন্যদিকে বিভিন্ন দেশের বর্ডার। আর সবচে' বড় কথা সামনে পেছনে শত্রুর অভাব নেই। অন্যকিছু নিয়ে ভাবনার কোনো অ...