চরৈবেতি : এক প্রেমগাথা - অমৃতা শঙ্কর ব্যানার্জী | Choiriboti Ak Premgatha : Amrita Shankar Banerjee
চরৈবেতি : এক প্রেমগাথা লেখক : অমৃতা শঙ্কর ব্যানার্জী প্রচ্ছদ : বিপাশা মিত্র প্রকাশক : মাথামোটার দপ্তর মুদ্রিত মূল্য : ২২২.০০ প্রাপ্তিস্থান : বই ঠেক, সূর্য সেন স্ট্রিট, ব্লক ২, স্টল নং ৮, কলকাতা - ১২ (কলেজ স্কোয়ার, পুঁটিরামের বিপরীতে) সকলের বক্তব্য শোনার পর মহারানার বিশিষ্ট হিতাকাঙ্খী ও অনুরাগী রাও জয়মল মহারাণার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বললেন, ‘মহারানা, এই অবস্থায় এই দুর্গে আপনি এবং বিশেষত রাজপরিবারের স্ত্রীগণ, সঙ্গে যুবরাজ প্রতাপ ও অন্যান্য যুবরাজগণ রয়ে যাওয়ার অর্থ একটিই হয়। ওদিকে সৈন্যবল লক্ষাধিক, মহারানা! আমরা মাত্র আট সহস্র। মেবার আমাদের জননী। চিতোর রাজপুতানার গর্ব। গর্ব আমরা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না কিছুতেই। মহারানা, আপনার চিতোর সুরক্ষিত থাকবে। তবে এখন আপনার এই দুর্গ আগলে বসে থাকার জন্য যথার্থ সময় নয়। কখনও কখনও বিজয়ের প্রতি লক্ষ্য স্থির রেখে পিছু হটতে হয়। এ সকলই আপনি জানেন, রানাজী। আমার এ সকল বলা ধৃষ্টতা মাত্র। তবে চিতোর রাজপরিবারকে সুরক্ষিত রেখে আপনারা আপাতত অলক্ষে সরে থাকুন। এই সিদ্ধান্ত গ্রহণ করাই এই সময়ে উচিত কাজ হবে। বাকি মহারাণার বিচার।’ মহারানা গম্ভীরমুখে শুনলেন। তিনি জানেন...