যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির
বই : যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির মুদ্রিত মূল্য : ২৫০ টাকা ছাড় মূল্য : ১৭৫ টাকা। কয়েকদিন আগে মাগরিবের পর একটু বের হয়েছি, আচমকা বৃষ্টি। শীতকালে হালকা পাতলা বৃষ্টি হলে তাও কথা ছিল, ইংরেজিতে ক্যাটস এন্ড ডগস বৃষ্টি বলতে যা বোঝায় আরকি। বৃষ্টির হাত থেকে বাঁচতে একটা দোকানে আশ্রয় নিয়েছি। ভালোই লাগছে। শীত পড়েছে, আবার বৃষ্টিও হচ্ছে, অদ্ভুত সুন্দর। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। নানান কাব্য-সাহিত্য মাথার মধ্যে ঘুরছে। দশ মিনিট, বিশ মিনিট, আধ ঘন্টা...... সময় যাচ্ছে, বৃষ্টি থামছে না। একসময় খেয়াল করলাম এত সুন্দর আবহাওয়া, বৃষ্টি, এসব আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। দেখতে দেখতে এক ঘন্টার বেশি হয়ে গেল, এখনো তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। এবার বিরক্তি লাগা শুরু করল, কবে বাসায় ফিরতে পারব সেই চিন্তা করছি, সামনে দিয়ে যত রিকশা যাচ্ছে সবাইকে ডাক দিচ্ছি। শেষে এই বৃষ্টির মধ্যে পর্দা ছাড়া এক রিকশায় উঠে কাকভেজা হয়েই বাসায় ফিরেছি। পরিস্থিতি এমন হয়েছে যেন কোনোমতে বাসায় ফিরতে পারলেই বাঁচি। দুনিয়ার ব্যাপারটা এমনই। এখানে আপনি সুখ-শান্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেও একটা সময়...