কয়েদখানা লেখক : ইকবাল খন্দকার | Koyedkhana by Iqbal Khondokar
কয়েদখানা by ইকবাল খন্দকার (রিভিউ এবং সর্ট পিডিএফট) প্রকাশনায় : অনন্যা প্রচ্ছদ : মামুন হোসাইন পৃষ্টা সংখ্যা : ১৪৪ মুদ্রিত মূল্য : ২৭৫ টাকা Review : Harun Ar Rashid Cover image : Koyedkhana একমাত্র মেয়ে রোদেলাকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিনাতিপাত করছিল সাবিরা-আবিদ দম্পত্তি। তাদের এই সুখের সংসার আচমকা ছেয়ে যায় দুর্ভোগের কালোমেঘে। মরণব্যধিতে আক্রান্ত হয় সাবিরা। ডাক্তার সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ একমাস। এতে হঠাৎ করেই কেমন যেন স্তব্ধ হয়ে যায় একটি সুখী সংসারের সবকিছুই। একমাত্র মেয়ে রোদেলাকে স্কুলে পৌঁছে দেয়া, সংসার সামলানো, অফিসের কর্মব্যস্ততা সবকিছুই নিজের কাঁধে তুলে নিতে হয় গৃহকর্তা আবিদকে। অসুস্থ স্ত্রীকে নিয়ে রাতের পর রাত নির্ঘুম থেকে আবিদও যেন হাঁপিয়ে উঠে। তবুও থেমে নেই আবিদ। দ্বিগবিদ্বিক ছুটতে থাকে সে। প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে তোলার। একটা সময় সিদ্ধান্ত নেয়, জমিজমা সব বিক্রি করে হলেও দেশের বাইরে নিয়ে সাবিরার চিকিৎসা করাবে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এটাও সম্ভব হয়নি। তবুও চেষ্টা চালিয়ে যায় আবিদ। একটা সময় এসে অর্থেরও বন্দোবস্ত হয়। সাবিরা...